News Flash

  • Home
  • প্রধান খবর
  • আবগারি মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে কেজরিওয়াল, বৃহস্পতিবার শুনানি
Image

আবগারি মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে কেজরিওয়াল, বৃহস্পতিবার শুনানি

নয়াদিল্লি, ২১ মার্চ (হি. স.): সমন অনুযায়ী বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজিরার দিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। কিন্তু তা রুখতে তিনি আবার দ্বারস্থ হলেন আদালতের। দিল্লি হাইকোর্টের বিচারপতি সুরেশ কুমার কাইতের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই মামলাটি শুনবে।

আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল৷ এই মামলায় তাঁর বিরুদ্ধে ইডি যাতে জোর করে কোনও ব্যবস্থা না নেয়, তার জন্য রক্ষাকবচ চেয়ে আদালতে নতুন করে আবেদন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷

দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় এখনও পর্যন্ত ইডি অরবিন্দ কেজরিওয়ালকে ৯ বার সমন জারি করেছে। কিন্তু সেই তলবে সাড়া দিয়ে হাজিরা দেননি তিনি৷ এরপরেই আদালতের দ্বারস্থ হয় ইডি৷ বুধবার দিল্লি হাইকোর্টে এই সম্পর্কিত মামলার শুনানির সময় কেজরিওয়ালের আইনজীবীরা জানিয়েছিলেন, যদি আদালত নিরাপত্তা দেয় দিল্লির মুখ্যমন্ত্রী হাজিরা দিতে প্রস্তুত৷ তবে তাঁদের আশঙ্কা রয়েছে যে তাঁকে গ্রেফতার করতে পারে ইডি।

আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ইডির শেষ সমন অনুযায়ী, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অরবিন্দ কেজরিওয়ালকে ২১ মার্চ হাজিরা দেওয়ার জন্য ডেকেছিল। ইডির সেই সমনকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী৷ এই মামলায় বুধবার হাইকোর্ট কেজরিওয়ালের আবেদনের ভিত্তিতে ইডির প্রতিক্রিয়া জানতে চেয়েছে।

কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, আপ নেতা মণীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিংকেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছে। আমাদের আশঙ্কা যে ইডি কেজরিওয়ালকেও গ্রেফতার করবে৷ তবে তাঁকে সুরক্ষা দেওয়া হলে তিনি হাজিরা দিতে প্রস্তুত। কেজরিওয়াল বিজেপি বিরোধী আইএনডিএ জোটের অন্যতম মুখ৷ তাঁকে গ্রেফতার করলে নির্বাচনের আগে ভোট বাক্সে প্রভাব পরবে বলেই মনে করছেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টি।

Releated Posts

‘নারী কারও সম্পত্তি নন, তাঁরা নিজেদেরই’, ‘মনুস্মৃতি মানসিকতা’ নিয়ে রাহুলের তীব্র আক্রমণ

পুনে, ২২ আগস্ট (আইএএনএস): নারীরাই দেশের সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করে পিতৃতান্ত্রিক সামাজিক কাঠামোর তীব্র সমালোচনা করলেন…

ByBySandeep Biswas Aug 22, 2026

মধ্যপ্রদেশে মদ টেন্ডারে কয়েকটি সংস্থার আধিপত্যের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্তের দাবি কংগ্রেসের

ভোপাল, ২২ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশে মদ বিক্রির টেন্ডারে কয়েকটি নির্দিষ্ট সংস্থার একচেটিয়া প্রভাব রয়েছে বলে অভিযোগ তুলে স্বাধীন…

ByByNews Desk Aug 22, 2026

রাজস্থানের স্কুলের বেহাল দশা নিয়ে জবাবদিহি চায় সিজেপি, রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ খারিজ

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): রাজস্থানের সরকারি স্কুলগুলির পরিকাঠামোর বেহাল দশা নিয়ে সরকারের জবাবদিহি দাবি করল সিজেপি। সংগঠনের মুখপাত্র…

ByByNews Desk Aug 22, 2026

রাহুল গান্ধীর সমালোচনায় বিজেপি, পড়ুয়াদের আন্দোলনে তাঁর ভূমিকার প্রশংসায় তৃণমূলের সৌগত রায়

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে শনিবার বিজেপি নেতারা তীব্র সমালোচনা…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top