News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নম্বরবিহীন বাইকের ধাক্কায় মৃত্যু টিএসআর জওয়ান
Image

নম্বরবিহীন বাইকের ধাক্কায় মৃত্যু টিএসআর জওয়ান

ধর্মনগর, ২১ মার্চ : নির্বাচনী কাজে নাকা পয়েন্টে চেকিং- এর সময় দ্রুতগতিতে আসা নম্বরবিহীন বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে টিএসআর জওয়ানের। সাথে সাথে তাঁকে উদ্ধার করে কদমতলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে স্থানান্তর করে। জেলা হাসপাতালে পৌঁছতেই টিএসআর জওয়ান মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে , বুধবার রাত ১১ঃ৩০ টার পর চুড়াইবাড়ি পুলিশের নিয়ন্ত্রণে বাঘন স্কুল সংলগ্ন এলাকায় নাকা পয়েন্টে নির্বাচনী কাজে ব্যস্ত ছিল টিএসআর এর ১৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান সান্দনা ডারলং। নাম্বারবিহীন একটি পালসার বাইক দ্রুত গতিতে নাকা পয়েন্ট পার হচ্ছিল। কর্তব্যরত টি এস আর জোয়ান বাইকটিকে আটকানোর চেষ্টা করলে বাইকটি সজোড়ে টিএসআর জোয়ানের উপর ছেড়ে দেয়। রক্তাক্ত অবস্থায় টিএসআর জওয়ানকে কদমতলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল।

সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে স্থানান্তর করে। জেলা হাসপাতালে পৌঁছতেই টিএসআর মৃত্যুর কোলে ঢলে পড়ে।

উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন , ঘটনাটি খুবই দুঃখজনক এবং কর্তব্যরত অবস্থায় যে দুর্ঘটনার স্বীকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ধর্মনগরের মর্গে তার মৃতদেহ রাখা হয়েছে ময়নাতদন্ত করে পুলিশের হাতে দেহ তুলে দেওয়া হবে। তারপর পুলিশ বাহিনী যথাযথ মর্যাদা পালন করে এই টি এস আর জোয়ানের অন্তেষ্টটি ক্রিয়া সম্পন্ন করবে।

উল্লেখ্য যে বাইকের ধাক্কায় টি এস আর জোয়ানের মৃত্যু হয়েছে তার আরোহীরা ক্ষতবিক্ষত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বাইকটির ত্রিপুরা থেকে আসামের উদ্দেশ্যে যাচ্ছিল এবং তাতে বেশ কিছু আগর পাওয়া গেছে |

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top