News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোকসভা নির্বাচনকে সামনে রেখে উনকোটি জেলার কিষান মোর্চার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত
Image

লোকসভা নির্বাচনকে সামনে রেখে উনকোটি জেলার কিষান মোর্চার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২০ মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে উনকোটি জেলার কিষান মোর্চার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কিষান সাধারণ সম্পাদক তথা উনকোটি জেলার প্রভারী বীরেন্দ্র দাস, উনকোটি জেলার বিজেপি সভাপতি পবিত্র দেবনাথ, উনকোটি জেলার কিষান মোর্চার সভাপতি হিরন্ময় সিনহা সহ পাঁচ মন্ডলের কিষান মোর্চার সভাপতিগণ।

সভায় আলোচনা করতে গিয়ে প্রদেশ সাধারণ সম্পাদক রাজ্য কিষান সমাবেশের প্রস্তুতি হিসাবে আগামী ২৬শে মার্চের মধ্যে প্রতিটি মন্ডলে ওয়ান বুথ টেন কিষান কমিটি নিয়ে এক কিষান সম্মেলনের আহ্বান করেন।

সর্বশেষ আলোচনায় জেলা সভাপতি পবিত্র দেবনাথ কৃষকদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত প্রত্যেকটি যোজনা নিয়ে আলোচনা প্রসঙ্গে মোদীজি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এবং প্রতি মন্ডলে কিষান সম্মেলনের দিনক্ষণ ঠিক করে দেন।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top