News Flash

  • Home
  • দেশ
  • লোকসভা ভোটের জন্য পিছিয়ে গেল সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা
Image

লোকসভা ভোটের জন্য পিছিয়ে গেল সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.) : সারা দেশে প্রায় দেড় মাস ধরে ভোটগ্রহণ পর্ব চলবে ৷ লোকসভার পাশাপাশি রয়েছে চারটি রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ এই অবস্থায় পিছিয়ে গেল সিভিল সার্ভিস পরীক্ষা৷

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি সুত্রে বুধবার জানা গিয়েছে, সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা হবে ১৬ জুন ৷ পরীক্ষাটি ২৬ মে তারিখে হওয়ার কথা ছিল৷ এদিকে ১৯ এপ্রিল থেকে ১ জুন, প্রায় দেড় মাস ধরে দেশে ভোটগ্রহণ চলবে৷

ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা আইএএস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস বা আইএফএস এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বা আইপিএস নিয়োগের জন্য প্রতি বছর সিভিল সার্ভিস পরীক্ষা হয়৷ ইউপিএসসি তিনটি ধাপে এই পরীক্ষা নেয় প্রিলিমিনারি, মেন এবং সবশেষে ইন্টারভিউ৷

২৬ মে সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল৷ এই পরীক্ষাতেই ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষার স্ক্রিনিং টেস্টেরও কথা ছিল৷ লোকসভা নির্বাচনের কারণে তা পিছিয়ে ১৬ জুন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন৷ গত মাসে ইউপিএসসি পরীক্ষার নোটিশ জারি করেছিল৷ মনে করা হচ্ছে, এই বছর পরীক্ষার মাধ্যমে প্রায় ১ হাজার ৫৬টি শূন্যপদ নিয়োগ হবে৷

Releated Posts

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026

ভিসামুক্ত প্রবেশের সুযোগ নিয়ে মালয়েশিয়ায় চাকরি খুঁজতে যাওয়া থেকে ভারতীয়দের সতর্ক করল হাইকমিশন

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ৩০ দিনের ভিসামুক্ত প্রবেশের সুযোগকে কাজে লাগিয়ে মালয়েশিয়ায় চাকরির সন্ধানে যাওয়া থেকে ভারতীয় নাগরিকদের…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top