News Flash

  • Home
  • দেশ
  • পঞ্জাবের সাংরুরে বিষমদ খেয়ে মৃত্যু ৩ জনের, বিশেষ তদন্তকারী দল গঠন
Image

পঞ্জাবের সাংরুরে বিষমদ খেয়ে মৃত্যু ৩ জনের, বিশেষ তদন্তকারী দল গঠন

সাংরুর, ২০ মার্চ (হি.স.) : পঞ্জাবের সাংরুরে বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। বিশেষ ডিজিপি (আইনশৃঙ্খলা) অর্পিত শুক্লা বলেছেন, “ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। এসআইটি গঠন করা হয়েছে এবং ডিসি একটি ম্যাজিস্ট্রিয়াল তদন্তের নির্দেশ দিয়েছেন। এখনও পর্যন্ত আমাদের কাছে ৩ জনের মৃত্যুর তথ্য রয়েছে। আরও কয়েকজন অসুস্থ এবং হাসপাতালে আছেন।”

বুধবার পুলিশ জানিয়েছে, বিষমদ খেয়ে পঞ্জাবের সাংরুরে ৩ জনের মৃত্যু হয়েছে। বেসরকারি সূত্রের খবর, মৃতের সংখ্যা ৪। ঘটনাটি ঘটেছে জেলার দিরবা থানার অন্তর্গত গুজরান গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদের নাম-ভোলা সিং, নির্মল সিং, প্রগত সিং এবং জগজিৎ সিং

Releated Posts

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top