News Flash

  • Home
  • দেশ
  • লোকসভা নির্বাচনের প্রথম দফার বিজ্ঞপ্তি জারি, বিশদ তথ্য জানাল নির্বাচন কমিশন
Image

লোকসভা নির্বাচনের প্রথম দফার বিজ্ঞপ্তি জারি, বিশদ তথ্য জানাল নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনের প্রথম দফার বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। প্রথম দফার এই ভোটগ্রহণ হবে আগামী ১৯ এপ্রিল। বুধবার লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের বিজ্ঞপ্তি জারি করে বিশদ তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ মার্চ। এছাড়াও অরুণাচল প্রদেশ, অসম, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু ও কাশ্মীর, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরিতে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৭ মার্চ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিহারের জন্য মনোনয়ন স্ক্রুটিনি হবে ৩০ মার্চ এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রে ২৮ মার্চ মনোনয়ন স্ক্রুটিনি করা হবে।” নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে, ২ এপ্রিল বিহারের জন্য প্রার্থী পদ প্রত্যাহারের শেষ তারিখ এবং অরুণাচল প্রদেশ, অসম, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু ও কাশ্মীর, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরিতে প্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিন ৩০ মার্চ। প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচন হবে ৭-দফায়। ১৯ এপ্রিল হবে প্রথম দফার ভোট।

Releated Posts

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top