News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় বিরোধী দলনেতার দায়িত্ব পেলেন বাম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী
Image

ত্রিপুরায় বিরোধী দলনেতার দায়িত্ব পেলেন বাম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ২০ মার্চ : ত্রিপুরায় বিরোধী দলনেতার দায়িত্ব পেলেন বাম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। আজ তাঁকে বিধানসভায় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শুভেচ্ছা জানিয়েছেন।

ইতিপূর্বে বর্তমান বিধানসভায় বিরোধী দলনেতা আসন অলংকৃত করেছেন তিপরা মথার বিধায়ক অনিমেষ দেববর্মা। কিন্তু তিপরা মথা শাসক জোটে সামিল হওয়ায় অনিমেষ দেববর্মা বর্তমানে মন্ত্রী হয়েছেন। স্বাভাবিকভাবেই প্রধান বিরোধী দল হিসেবে বর্তমানে বিধানসভায় রয়েছে সিপিএম। সে মোতাবেক সিপিএম অধ্যক্ষের কাছে বিধায়ক জিতেন্দ্র চৌধুরীকে বিরোধী দলনেতার পদ দেওয়ার দাবি জানিয়েছিল। আজ তাঁকে আনুষ্ঠানিকভাবে বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিন বিরোধী দলনেতার পদে দায়িত্ব নেওয়ার পর নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। তাঁর দাবি, তেইশের বিধানসভা নির্বাচনে ভোটের নিরিখে সিপিএম প্রধান বিরোধী দলের সম্মান পেতে পারত। কিন্তু সংখ্যাতথ্যের ভিত্তিতে প্রধান বিরোধী দল হয়েছে তিপরা মথা।

তাছাড়া, তৎকালীন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার থেকেও বেশি শাসক দলের ভুল তিনি বিধানসভায় তুলে ধরতেন।

Releated Posts

কিউবার উপর মার্কিন অবরোধের প্রতিবাদে সাব্রুমে সিপিআই(এম)-এর মিছিল ও পথসভা

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১১ জুন : কিউবার উপর মার্কিন সাম্রাজ্যবাদের দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ ও আগ্রাসনের প্রতিবাদে বৃহস্পতিবার সাব্রুম…

ByByReshmi Debnath Jun 12, 2026

গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার ও স্নানাগারের বেহাল দশা, চরম দুর্ভোগে রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১১ জুন: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার, প্রস্রাবাগার ও স্নানাগারের বেহাল অবস্থাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 12, 2026

অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির প্রতিবাদে পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানে শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম লুধুয়া টিএফডিপিসি রাবার বাগানের অফিসার ইনচার্জ ফটিক জমাতিয়ার বদলির সিদ্ধান্তকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 12, 2026

নিট প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ১৫ জুন যুব কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ১১ জুন: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগামী…

ByByReshmi Debnath Jun 12, 2026

অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব লক্ষীনগরবাসী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ জুন: ত্রিপুরায় অনুপ্রবেশ এবং মানব পাচার নিয়ে উদ্বেগের মধ্যেই উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন…

ByByReshmi Debnath Jun 12, 2026

গোয়েন্দা বিভাগের বড় সাফল্য,  ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল  যাত্রাপুর থানা।…

ByByReshmi Debnath Jun 11, 2026

বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি

আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…

ByByReshmi Debnath Jun 11, 2026

রানীবাজারে তেলবাহী লরির ধাক্কায় স্কুটার আরোহীর মৃত্যু, ঘাতক গাড়ির খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরার রানীবাজারের দলুরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুদীপ দেবনাথ নামে…

ByByReshmi Debnath Jun 11, 2026

সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে আহত কৃষক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন এক কৃষক।…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top