News Flash

  • Home
  • দেশ
  • মুখ থুবড়ে পড়বে বিজেপি, মানুষ সরকার বদলের জন্য প্রস্তুত: খাড়গে
Image

মুখ থুবড়ে পড়বে বিজেপি, মানুষ সরকার বদলের জন্য প্রস্তুত: খাড়গে

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি. স.): ২০০৪ সালের মতোই পরিণতি হবে বিজেপির৷ সেবার লোকসভা নির্বাচনে যেমন বিজেপির ‘ইন্ডিয়া সাইনিং’ স্লোগান মুখ থুবড়ে পড়েছিল, এবার মোদি সরকারেরও একই অবস্থা হবে৷ মঙ্গলবার দিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে এই কথা বলেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷ তিনি এও বলেছেন, দেশবাসী এবার সরকার পরিবর্তনের জন্য উদগ্রীব৷

মঙ্গলবার দিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি লোকসভা নির্বাচনের ইস্তেহার চূড়ান্ত করতে বৈঠকে বসেছে ৷ বৈঠকের শুরুতেই খাড়গে জানান, দেশের প্রতিটি গ্রাম ও বাড়িতে গিয়ে কংগ্রেসের ইস্তেহার তুলে ধরতে হবে নেতাদের ৷ যাতে মানুষ জানতে পারেন যে কংগ্রেসের সরকার এলে দেশের জন্য কী কী কাজ করা হবে ৷ আর ইস্তেহারে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া থাকবে, তা কঠোরভাবে পালন করা হবে ৷

প্রসঙ্গত, কংগ্রেস এখনও পর্যন্ত দু’দফায় ৮২টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে ৷ বাকি আসনগুলির জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করতে মঙ্গলবার সন্ধ্যায় কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি বৈঠকে বসবে ৷

Releated Posts

মুজফ্ফরনগরে নাবালিকা দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, চিকিৎসক-সহ গ্রেফতার ২

মুজফ্ফরনগর, ২৩ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে ১৭ বছরের এক দলিত নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য…

ByByNews Desk Aug 23, 2026

সমতা ও ভ্রাতৃত্ব আমাদের জীবনের অঙ্গ হওয়া উচিত: চার্চের অনুষ্ঠানে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমার

বেঙ্গালুরু, ২৩ আগস্ট (আইএএনএস): ধর্মীয় আচরণ ও উপাসনার পদ্ধতিতে পার্থক্য থাকলেও বিশ্বাস ও ভক্তির মূল মূল্যবোধ একই—এই বার্তা…

ByByNews Desk Aug 23, 2026

লিসবনে পৌঁছল আইএনএস সুদর্শনী, বন্ধুত্ব ও সহযোগিতার বার্তা নিয়ে এগিয়ে চলেছে ভারতীয় নৌবাহিনী

লিসবন, ২৩ আগস্ট (আইএএনএস): ভারতীয় নৌবাহিনীর পালতোলা প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শনী পর্তুগালের লিসবনে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক রবিবার জানিয়েছে,…

ByByNews Desk Aug 23, 2026

পুরনো স্কুলের জরাজীর্ণ ভবনের ভিডিও ছড়ানো নিয়ে এসপিকে নিশানা যোগীর, মিড-ডে মিলের রাঁধুনিদের জন্য একাধিক ঘোষণা

লখনউ, ২৩ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার সমাজবাদী পার্টির (এসপি) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করেন,…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top