News Flash

  • Home
  • দেশ
  • তামিলিসাই সৌন্দরারাজনের পদত্যাগপত্র গ্রহণ রাষ্ট্রপতি মুর্মুর
Image

তামিলিসাই সৌন্দরারাজনের পদত্যাগপত্র গ্রহণ রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.) : তেলেঙ্গানার রাজ্যপাল এবং পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর ডঃ তামিলিসাই সৌন্দরারাজনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১৮ মার্চ তিনি তেলেঙ্গানার রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করেছিলেন। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

ডঃ তামিলিসাই সৌন্দরারাজনের পদত্যাগের পর রাষ্ট্রপতি মুর্মু, ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে তাঁর নিজের দায়িত্ব ছাড়াও তেলেঙ্গানার রাজ্যপাল এবং পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর-এর দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করেছেন। যতদিন না পর্যন্ত ওই পদগুলিতে কেউ অধিষ্ঠিত হচ্ছেন ততদিন সিপি রাধাকৃষ্ণনই এই পদের দায়িত্ব সামলাবেন। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবন সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

নিজের পদত্যাগপত্র প্রসঙ্গে এদিন তামিলিসাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, আমি পদত্যাগ করেছি, আমি পরে আমার ভবিষ্যত পরিকল্পনার কথা জানাবো।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top