News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাল্যবিবাহ রুখতে সক্ষম বিশালগড় মহকুমা প্রশাসন
Image

বাল্যবিবাহ রুখতে সক্ষম বিশালগড় মহকুমা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৫ মার্চ: বাল্যবিবাহ প্রতিহত করতে প্রশাসনের তরফ থেকে নানা সামাজিক প্রচার কর্মসূচি চালানো হচ্ছে। পুলিশ প্রশাসনও বাল্যবিবাহ বন্ধ করতে প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা গ্রহণ করে চলেছে।

বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছে বিশালগড় মহকুমা প্রশাসন। জানা গেছে, গত দুদিন আগে আগরতলা খয়েরপুর এলাকা থেকে একটি নাবালিকাকে তুলে আনে মধুপুর থানাধীন সীতাখলা এলাকার এক যুবক।

পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশালগড় মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস এবং মধুপুর থানার ওসি বিভাস রঞ্জন দাসের যৌথ উদ্যোগে শুক্রবার দুপুরে কোনাবন এলাকা থেকে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে মধুপুর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস সহ পুলিশ।  মধুপুর থানার পক্ষ থেকে মেয়েটির পরিবারকে খবর পাঠানো হয়েছে।  
জানা গেছে আপাতত নাবালিকা মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পরিবারের লোকজনের কোন সমস্যা হলে নাবালিকা মেয়েটিকে হোমে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান ডিসিএম প্রসেনজিৎ দাস।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top