News Flash

  • Home
  • দিনের খবর
  • খেলার মাঠে গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু বাঁকুড়ায়
Image

খেলার মাঠে গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু বাঁকুড়ায়

বাঁকুড়া, ১৫ মার্চ (হি. স.) : খেলার মাঠে গাড়ির ধাক্কায় এক শিশুর মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। মৃত বালকের নাম প্রিয়ম প্রামাণিক (৬)। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ জনকে। আটক করা হয়েছে ঘাতক গাড়িটি। ধৃতরা হলেন অভিনন্দন মুখোপাধ্যায় ও চন্দন রায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর শহরের নেতাজি নগর কলোনিতে তারামা খেলার মাঠে বিকেলে খেলা করছিল একদল বালক। খেলার মাঠের একপাশে দাঁড়িয়ে ছিল একটি চার চাকা গাড়ি। গাড়িটি স্টার্ট না হওয়ায় সেটিকে ঠেলে দেওয়ার জন্য মাঠে খেলারত কয়েকজন যুবককে ডাকেন চন্দন রায় । ওই যুবকরা ঠেলার পরেই গাড়িটি স্টার্ট হয়ে যায়।এসময় হঠাৎ করেই গাড়ির স্টিয়ারিংয়ে বসে থাকা চন্দন রায় দ্রুতগতিতে মাঠের মাঝে গাড়ি নিয়ে চলে আসেন। সেখানে কয়েকজন ছোট ছেলে খেলা করছিল।গাড়িটি প্রিয়ম প্রামাণিক নামের বছর ছয়ের বালকটিকে ধাক্কা মারে।। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। তড়িঘড়ি স্থানীয়রা তাকে নিয়ে আসে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিষ্ণুপুর থানার পুলিশ। মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে বিষ্ণুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ।

Releated Posts

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top