News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে গিয়ে আহত এক শ্রমিক
Image

কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে গিয়ে আহত এক শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ১৫ মার্চ: কাজ করতে গিয়ে বিল্ডিংয়ের ছাদের উপর থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন এক শ্রমিক। ঘটনাটি ঘটেছে  কুমারঘাট থানাধীন পাবিয়াছড়া বাজার এলাকায়।

পেটের তাগিদে নিজেকে কর্মজীবন সমর্পণ করলেন সদ্য আঠারো বছর বয়সী এক যুবক। কাজ করতে যান পাবিয়াছড়া বাজার সংলগ্ন এলাকার খাদিমের শোরুমের পাশের একটি বিল্ডিং এ।

দ্বিতল বিশিষ্ট ওই বিল্ডিং এর উপরে কাজ করার সময় হঠাৎ করে বৈদ্যুতিক তারের সাথে সংস্পর্শে এসে  বৈদ্যুতিক শর্ট সার্কিটে যুবক ছাদের উপর থেকে নিচে পড়ে যায়। ঘটনায় গুরুতর আহত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা ওই যুবককে নিয়ে যায় কুমারঘাট মহকুমা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্মরত ডাক্তার তাকে রেফার করেন কৈলাসহর জেলা হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই যুবক।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top