News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে, সঠিক বিচারের দাবি স্ত্রীর
Image

স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে, সঠিক বিচারের দাবি স্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ: স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অবশেষে বামুটিয়া ফাঁড়ির পুলিশের কাছে নালিশ দিল গৃহবধূ। ঘটনা বামুটিয়ার দাসপাড়া এলাকায়।

অভিযোগ বিকাশ দাস নামে তাঁর স্ত্রী রিতা সরকারকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে।বিয়ে হয়েছে প্রায় চার বছর।

তেলিয়ামুড়ার মহর ছাড়ার নিবাসী জগদীশ সরকারের মেয়ে রিতা সরকারের বিয়ে হয়েছিল বাবুটিয়ার দাসপাড়া এলাকার বিকাশ দাসের সাথে। বিয়ের কিছু দিন পর থেকেই শুরু হয়েছিল অত্যাচার। বর্তমানে অত্যাচারে মাত্রা বৃদ্ধি পেয়েচর বলে অভিযোগ।

বেশ কয়েকদিন যাবত গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দিচ্ছিল স্বামী। বিগত চারদিন যাবত বাড়ি ছাড়া গৃহবধূ। পড়ার বিভিন্ন জনের বাড়িতে ঘুরে ঘুরে রাত কাটাচ্ছেন তিনি। অবশেষে মঙ্গলবার ছুটে এলো বাবার বাড়ির লোকেরা। বামুটিয়া পুলিশ ফাঁড়িতে গিয়ে নিগৃহীতা এবং বাবার বাড়ির লোকেরা গোটা বিষয়টি জানিয়েছেন পুলিশকে।

উনারা দাবি করেছেন এই নির্যাতনের একটা সুরাহা করুক পুলিশ। আরো অভিযোগ গৃহবধুর বিভিন্ন জামাকাপড় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে স্বামী। এই অবস্থাতে গৃহবধূ এই বাড়িতে থাকলে তার ওপর আরো আক্রমণ হতে পারে এই ভয়ে গৃহবধূকে নিয়ে গেছে বাবার বাড়ির লোকেরা।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top