News Flash

  • Home
  • দেশ
  • ও লোভী, মানুষ করতে পারিনি, ভাই স্বপন প্রসঙ্গে মমতা
Image

ও লোভী, মানুষ করতে পারিনি, ভাই স্বপন প্রসঙ্গে মমতা

শিলিগুড়ি, ১৩ মার্চ (হি.স.) : ‘ও লোভী, মানুষ করতে পারিনি’ ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুনের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

টিকিট না পেয়ে বাবুন হাওড়া থেকে নির্দল প্রার্থী হিসাবে লড়তে চাইছেন। এমন নানা জল্পনা শোনা যাচ্ছিল। যদিও সেই জল্পনা নাকচ করে তিনি জানিয়েছেন, দল তাঁর পরামর্শকে গুরুত্ব দেয়নি, এতে তাঁর অভিমান হয়েছে। এটা মুখ্যমন্ত্রীর কানেও পৌঁছোয়। গোটা বিষয়টি নিয়ে যে তিনি অসন্তুষ্ট, সেই খবর মিলেছিল। এরপর বুধবার শিলিগুড়ির সাংবাদিক সম্মেলনে ভাই বাবুনের সঙ্গে সম্পর্ক ত্যাগের কথা জানিয়ে দেন তৃণমূলনেত্রী। মমতা স্পষ্ট জানান, বাবুনের সঙ্গে তাঁর বা তাঁর পরিবারের আর কোনও সম্পর্ক নেই।

মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কিছু কিছু মানুষ আছে যাদের সব ভোটে দাঁড়ানোর ইচ্ছা হয়। কাউন্সিলর, এমএলএ, এমপি সব ভোটে দাঁড়াতে চায়। কিন্তু আমি পরিবারতন্ত্র করি না। মানুষতন্ত্র করি। লোভীদের আমি পছন্দ করি না।’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতার মন্তব্য, ‘আমার পরিবার বলে কিছু নেই। মা-মাটি-মানুষই আমার পরিবার। আমাদের পরিবারে রক্তের সম্পর্কে ৩২ জন সদস্য। কেউ এ রকম নয়। এতে সবাই ক্ষুব্ধ।’

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top