News Flash

  • Home
  • দেশ
  • শ্রীনগরের উপকণ্ঠে আগুন লেগে ক্ষতিগ্রস্ত কয়েকটি বাড়ি, হতাহতের খবর নেই
Image

শ্রীনগরের উপকণ্ঠে আগুন লেগে ক্ষতিগ্রস্ত কয়েকটি বাড়ি, হতাহতের খবর নেই

শ্রীনগর, ১৩ মার্চ (হি.স.) : শ্রীনগরের উপকণ্ঠে আগুন লেগে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ফলে কোনও প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল ও জরুরি পরিষেবার আধিকারিকরা জানিয়েছেন, শ্রীনগর শহরের একটি মসজিদ সংলগ্ন বাড়িতে মঙ্গলবার রাত ১২.৪৫ মিনিট নাগাদ আগুন লাগে। আগুন এতটাই ভয়ানক ছিল যে এটি দ্রুত আশেপাশের আরও ৩টি বাড়িতে ছড়িয়ে পড়ে এবং সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

দমকলের এক আধিকারিক আরও জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বিভাগকে খবর দেওয়া হয়। তিনি বলেন, এই ঘটনায় কোনও প্রাণহানি বা আহত হওয়ার খবর নেই। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করতে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

Releated Posts

ওড়িশায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৬ লক্ষ মানুষ

ভুবনেশ্বর, ৩০ জুলাই (আইএএনএস): ওড়িশায় বন্যা পরিস্থিতি বৃহস্পতিবারও উদ্বেগজনক রয়ে গেছে। জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, ফসলের ক্ষতি…

ByByNews Desk Jul 30, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top