News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১২ বছরের নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত পুলিশের জালে
Image

১২ বছরের নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত পুলিশের জালে

আগরতলা, ১৩ মার্চ :উত্তর জেলার বাগবাসা থানা এলাকায় ১২ বছরের নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত পুলিশের জালে। বর্তমানে সে পুলিশের হেপাজতে রয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।

প্রসঙ্গত, গত সোমবার একটি গৃহপ্রবেশ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ওই নাবালিকা পাশের বাড়িতে রাত্রি যাপন করে। রাত আনুমানিক দুইটা নাগাদ তাতন বাগতি (২৭) নামে এক প্রতিবেশী যুবক ওই বাড়িতে গিয়ে নাবালিকাকে বোন পরিচয় দিয়ে তার সাথে বাড়িতে নিয়ে আসে। ওই বাড়ি থেকে আসার সময় রাস্তায় ওই নাবালিকাকে জোর পূর্বক ধর্ষণ করে তাতন বলে অভিযোগ নাবালিকার মায়ের। থানার পুলিশ প্রথমে ওই নাবালিকাকে জেলা হাসপাতালে নিয়ে গিয়েছিল। বাগবাসা থানায় লিখিত অভিযোগ জানিয়ে মামলা করেন নাবালিকার মা।

এই বিষয়ে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছিল, এই ঘটনা খুবই মর্মান্তিক একটি ঘটনা। যেখানে একটি নাবালিকাকে কন্যার সাথে পাশবিক অত্যাচার করা হয়েছে। ধর্মনগর মহিলা থানার পুলিশকে দিয়ে এই মামলার তদন্ত শুরু করা হয়েছিল।

গতকাল রাতে পুলিশী তল্লাশিতে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অধীন রানীবাড়ী চা বাগান থেকে অভিযুক্ত তাতন বাগতি গ্রেফতার করে পুলিশ। বর্তমানে সে পুলিশের হেপাজতে রয়েছে এবং তার জিজ্ঞাসাবাদ চলছে।

Releated Posts

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026

১ আগস্ট থেকে হাউজ লিস্টিং এবং হাউজিৎ সেন্সাস শুরু হবে: অতিরিক্ত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: সারা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলাতেও আগামী ১ আগস্ট থেকে (প্রথম পর্যায়ের) জনগণনা…

ByByReshmi Debnath Jul 30, 2026

উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে রাজনীতির রঙকে প্রাধান্য দেওয়া হচ্ছে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: বর্তমান রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, জনজাতি সম্প্রদায়ের সার্বিক বিকাশ এবং…

ByByReshmi Debnath Jul 30, 2026

দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দিতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৩০ জুলাই: রাজ্য সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে বিভিন্ন পরিকল্পনা…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top