News Flash

  • Home
  • প্রধান খবর
  • সিএএ চালু করা নিয়ে কেন্দ্রকে একইসঙ্গে প্রশংসা ও কটাক্ষ শশী থারুরের
Image

সিএএ চালু করা নিয়ে কেন্দ্রকে একইসঙ্গে প্রশংসা ও কটাক্ষ শশী থারুরের

তিরুবনন্তপুরম, ১২ মার্চ (হি. স.): সিএএ চালু করা নিয়ে কংগ্রেস নেতা শশী থারুর যেমন স্বাগত জানালেন কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে, আবার কটাক্ষ করতেও ছাড়লেন না তাদের।

মঙ্গলবার তিনি বলেন, ”প্রতিবেশী দেশ থেকে পালিয়ে এসে যাঁরা এদেশে আশ্রয় চাইছেন, তাঁদের দ্রুত নাগরিকত্ব দেওয়া হবে। এটি খুবই ভাল বিষয়। যাঁরা প্রতিবেশী দেশ থেকে পালিয়ে এসেছেন বা সেখানে নির্যাতনের আশঙ্কা করছেন, তাঁদের আমাদের দেশে আশ্রয় দেওয়া উচিত। আমি এই আইনকে স্বাগত জানাই। কিন্তু যখনই আপনি বলছেন একটি ধর্মের মানুষ বাদ, তার মানে কী? আপনি মূলত এমন লোকেদের বাদ দিচ্ছেন যারা ওদেশে অত্যাচারের কারণে এদেশের নাগরিক হতে চাইতে পারেন।” তিনি এও বলেন, যারা পাকিস্তানে মুসলমান হয়ে জন্মেও সেদেশে নির্যাতিত হয়েছেন বা সেই দেশ থেকে চলে এসেছেন, তাঁদের কী হবে?

কংগ্রেস নেতা শশী থারুর আরও বলেন, ”আমি মনে করি, এটি নৈতিক ও সাংবিধানিকভাবে ভুল সিদ্ধান্ত। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্তকে আমি পুরোপুরি সমর্থন করছি।” তিনি এও বলেন যে, আইএনডিআই জোট এবং কংগ্রেস যদি ক্ষমতায় আসে তবে আইনের এই ধারাটি প্রত্যাহার করা হবে। যাতে কোনও অস্বচ্ছতা থাকবে না। এটা তাঁদের নির্বাচনী ইস্তেহারে থাকবে বলেও তিনি জানান।

Releated Posts

উন্নয়নশীল দেশের কৃষকদের ক্ষমতায়নে বড় ভূমিকা নিতে পারে ‘ছোট এআই’: বিশ্বব্যাংক প্রধান অজয় বাঙ্গা

ওয়াশিংটন, ৫ অক্টোবর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভারত-সহ উন্নয়নশীল দেশগুলির কৃষক ও অন্যান্য কর্মজীবী মানুষের জীবন বদলে…

ByByNews Desk Oct 5, 2026

 ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে জিএসটি সংস্কারের পরবর্তী পর্যায়, সরল হবে কর ব্যবস্থা: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি ব্যবস্থায়…

ByByNews Desk Oct 5, 2026

উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির সহযোগিতার জন্য বিশাল সম্ভাবনা রয়েছে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির মধ্যে সহযোগিতার জন্য একটি বিশাল কর্মসূচি রয়েছে…

ByByNews Desk Oct 4, 2026

ফ্লাইদুবাই বিমানে হামলার ঘটনায় তদন্ত শুরু অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছিলেন সহ-পাইলট

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে সহ-পাইলটের কুঠার দিয়ে হামলা এবং বিমানটি ভেঙে…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top