News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রীতি সম্মেলন এবং চা চক্রের মাধ্যমে সম্পন্ন হল দীর্ঘ খেলো ধর্মনগরের অনুষ্ঠান
Image

প্রীতি সম্মেলন এবং চা চক্রের মাধ্যমে সম্পন্ন হল দীর্ঘ খেলো ধর্মনগরের অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ মার্চ: প্রীতি সম্মেলন এবং চা চক্রের মাধ্যমে সম্পন্ন হল দীর্ঘ খেলো ধর্মনগরের অনুষ্ঠান। খেলো ধর্মনগর এই পরিকল্পনাকে সামনে রেখে গত ১৬ ডিসেম্বর ২০২৩ এ শুরু হয়েছিল একের পর এক প্রতিযোগিতার আসর। প্রায় এক মাসের উপর চলে এই আসর। সবার শেষে সম্পন্ন হয় ব্রিজ প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ।

 সার্বিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর সমস্ত ক্লাব কর্মকর্তাদের নিয়ে রবিবার সন্ধ্যায় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এক প্রীতি সম্মেলন এবং চা চক্রের আয়োজন করা হয়।

 এই চা চক্রের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ সহ পুরো পরিষদের বিভিন্নস্তরের কর্মকর্তারা।

বিশ্ব বন্ধু সেন বলেন আগামী খেলা ধর্মনগর প্রতিযোগিতায় আরো বেশ কিছু ইভেন্ট জুড়ে দেওয়া হবে যেমন জেবলিন থ্রো, বাস্কেটবল এবং মা বোনেদের জন্য লুডো। এই প্রতিযোগিতাকে সর্বাত্মক করে তুলতে সবার সব ধরনের খেলার আয়োজন করে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হবে খেলাধুলার প্রয়োজনীয়তা এবং মানসিকতা।

নেশা মুক্ত ধর্মনগর গড়তে খেলাধুলা একটা বিশেষ গুরুত্ব বহন করে চলেছে। যুব সমাজকে বাঁচাতে এবং নেশা মুক্ত ধর্মনগর তথা ত্রিপুরা গড়তে খেলাধুলার উপর গুরুত্ব আরোপ করা ছাড়া কোন বিকল্প নেই। তিনি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top