News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গঙ্গানগর গ্রামে গোমাতা ও ট্যাক্টার পূজন এবং কিষান চৌপাল অনুষ্ঠিত
Image

গঙ্গানগর গ্রামে গোমাতা ও ট্যাক্টার পূজন এবং কিষান চৌপাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ মার্চ: উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা মন্ডলের  গঙ্গানগর গ্রামে গোমাতা ও ট্যাক্টার পূজন এবং কিষান চৌপাল অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন কিষান মোর্চার প্রদেশ সভাপতি শ্রী প্রদীপ বরণ রায় এবং বাগবাসার জনপ্রিয় বিধায়ক শ্রী যাদব লাল নাথ, কিষান মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক বীরেন্দ্র চন্দ্র দাস,  কিষাণ মোর্চার উত্তর জেলা সভাপতি বৃন্দাবন নাথ, সাধারণ সম্পাদক বিকাশ নাথ এবং বাগবা সা মন্ডলের সাধারণ সম্পাদক অজিত দাস, বিশিষ্ট সমাজসেবী রাজেশ্বর দাস প্রমুখ।

এদিনের সভায় সভাপতিত্ব করেন বাগবাসা মণ্ডল কিষান মোর্চা সভাপতি শ্রী নিত্যানন্দ দাস মহাশয়। প্রধান অতিথির বক্তব্যে কিষান মোর্চার প্রদেশ সভাপতি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কৃষি নীতির বিস্তারিত আলোচনা করেন তিনি বলেন স্বাধীনতার পর থেকে গত ১০ বছরে ভারতের কৃষক সত্যিকারের অর্থে ভাল আছেন।

ত্রিপুরার কৃষক শুধু কিষান সম্মান নিধির ১৬টি কিস্তির মাধ্যমে ৬৫০ কোটি টাকা পেয়েছেন। সরকারের কাছে সহায়ক মূল্যে ধান বিক্রি করে এখন পর্যন্ত রাজ্যের কৃষক প্রায় ২০০ কোটি টাকার মতো অধিক মূল্য পেয়েছেন। তিনি আরও বলেন বিগত ৩৫ বৎসরের সরকারের আমলে ত্রিপুরার কৃষক ৩৫ পয়সা ও পাননি তাদের দুই একজন নেতা এখন কৃষকের জন্য কুমিরের মত কান্না করছেন। এই চৌপাল সভায় গ্রামের মাতৃ শক্তি এবং জনসাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয়। সভা শেষে ঘর ঘর অভিযান এ মাননীয় রাজ্য সভাপতি গ্রামের কয়েকটি লাভার্থী বাড়ির সাথে মত বিনিময় করেন।

Releated Posts

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026

দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা

আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top