News Flash

  • Home
  • দেশ
  • অযোধ্যায় রামলালা দর্শন করে হনুমান চালিশা পাঠ রাজস্থানের মুখ্যমন্ত্রীর
Image

অযোধ্যায় রামলালা দর্শন করে হনুমান চালিশা পাঠ রাজস্থানের মুখ্যমন্ত্রীর

অযোধ্যা, ১১ মার্চ (হি.স.) : অযোধ্যায় রামলালার দর্শনে আসেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর প্রথমবার সহকর্মী এবং মন্ত্রী পরিষদের বিধায়কদের নিয়ে রামলালা দর্শনে উপস্থিত হন ভজনলাল শর্মা। মুখ্যমন্ত্রী অযোধ্যায় শ্রী রাম মন্দিরে রামলালার দর্শন করে দেশ ও রাজ্যের মানুষের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। মুখ্যমন্ত্রী শর্মা তাঁর মন্ত্রী, সাংসদ, বিধায়ক, এবং ঊর্ধ্বতন আধিকারিকদের নিয়ে অযোধ্যায় শ্রী রামলালার দোরগোড়ায় তাঁর দর্শন পেতে উপস্থিত হন।

মন্দিরে উপস্থিত হয়ে ভজনলাল শর্মা বলেন, রাম আমাদের বিশ্বাসের কেন্দ্র রয়েছেন, রামই এই জগতের সবকিছু করেন। সবই রামের মহিমা। তিনি আরও জানান, আগে তিনি অযোধ্যার তাঁবুতে রামলালার দর্শন করেছিলেন, এখন এই বিশাল এবং ঐশ্বরিক মন্দিরে ভগবান রামের দর্শন পেয়ে অভিভূত হয়ে গিয়েছেন। রামলালার দর্শনের পর মুখ্যমন্ত্রী তাঁর অন্যান্য মন্ত্রীদের নিয়ে এদিন হনুমান চালিসা পাঠ করেন।

Releated Posts

হিজাব ইস্যুতে ওয়াইসিকে নিশানা এনডিএ নেতাদের, ‘ভোটব্যাঙ্কের রাজনীতি ও সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা’

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): এলাহাবাদ হাইকোর্টের স্কুলের পোশাকবিধি সংক্রান্ত রায়ের সমালোচনা করায় এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে বুধবার তীব্র…

ByByNews Desk Aug 26, 2026

অপারেশন সিঁদুরে পাকিস্তানের কিরানা হিলসে ভারতীয় লইটারিং মিউনিশন আঘাত হেনে থাকতে পারে: প্রাক্তন সিডিএস অনিল চৌহান

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): গত বছর অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র হিসেবে পরিচিত কিরানা হিলসে ভারতের একটি…

ByByNews Desk Aug 26, 2026

উরুগুয়ের জাতীয় দিবসে বিদেশ মন্ত্রকের সচিব, ভারত-উরুগুয়ে সম্পর্ক আরও মজবুত করার বার্তা

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): উরুগুয়ের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে ভারত ও উরুগুয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী…

ByByNews Desk Aug 26, 2026

কলকাতা ও হাওড়া পুরভোটের প্রস্তুতিতে কমিটি গড়ল বঙ্গ বিজেপি

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): চলতি বছরের শেষ দিকে কলকাতা পুরসভা (কেএমসি) এবং হাওড়া পুরনিগমের (এইচএমসি) নির্বাচন হওয়ার কথা।…

ByBySandeep Biswas Aug 25, 2026
Scroll to Top