News Flash

  • Home
  • খেলা
  • ২য় ম্যাচে জয়ে ফিরলো স্ফুলিঙ্গ শতদল সংঘের টানা পরাজয়
Image

২য় ম্যাচে জয়ে ফিরলো স্ফুলিঙ্গ শতদল সংঘের টানা পরাজয়

স্ফুলিঙ্গ-‌১৪০

শতদল সঙ্ঘ-‌ ৯৬

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ।। জঘন্য ব্যাটিং। এর খেসারত দিতে হলো দলকে। বোলাররা অল্প রানে স্ফুলিঙ্গকে আটকে দিলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় টানা দ্বিতীয় ম্যাচে হারতে হলো শতদল সঙ্ঘ-‌কে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে স্ফুলিঙ্গ জয়লাভ করে ৪৪ রানে। স্ফুলিঙ্গের গড়া ১৪০ রানের জবাবে শতদল সঙ্ঘ ৯৬ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের দুর্লব রায় ৫৬ এবং দ্বৈপায়ন ভট্টাচার্য ৪ উইকেট নিয়েছেন। আসরের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের স্বাদ পেলো স্ফুলিঙ্গ। রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ২২ গজে তেমন মাথা তুলে দাড়াতে পারেনি স্ফুলিঙ্গের ব্যাটসম্যান-‌রা। মিডল অর্ডারে দুর্লব রায় যদি কড়া প্রতিরোধ গড়ে তুলতে না পারতেন তাহলে দলীয় স্কোর ১০০ রানের গন্ডি পার হতো না। দুর্লব ৮৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করেন। এছাড়া দলের পক্ষে শাবন রূপার্ক ৬৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৯ এবং শচীন শর্মা ১৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩২ রান। শতদল সঙ্ঘের পক্ষে দীপ্তনু চক্রবর্তী ২৬ রানে ৩ টি,শুভম খেতোয়াস ১৭ রানে, সৌরভ দাস ২৯ রানে এবং দেবপ্রসাদ সিনহা ৩০ রানে ৩ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে পেস-‌স্পিন আক্রমণের মুখে তাসের ঘরের মতো ভেঙ্গে যায় শতদল সঙ্ঘের ইনিংস। দল গুটিয়ে যায় মাত্র ৯৬ রানে। দলের পক্ষে শুভম খেতোয়াস ৪৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬, দলনায়ক ভিকি সাহা ২৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫, শ্যাম শাকিল গণ ৪০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। স্ফুলিঙ্গের পক্ষে দ্বেপায়ন ভট্টাচার্য ২৩ রানে ৪ টি, সাগর শর্মা ১৩ রানে এবং দলনায়ক অজয় সরকার ৩৪ রানে ২ টি করে উইকেট দখল করেন। ‌

Releated Posts

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026

‘এই অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা সত্যিই অনুপ্রেরণাদায়ক’: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশংসায় বিসিসিআই সচিব সৈকিয়া

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্যের পর ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দৃঢ়তা…

ByByNews Desk Aug 24, 2026

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top