News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আন্তর্জাতিক নারী দিবসে উপলক্ষে যুব কংগ্রেসের উদ্যোগে মহিলাদের সংবর্ধনা জ্ঞাপন
Image

আন্তর্জাতিক নারী দিবসে উপলক্ষে যুব কংগ্রেসের উদ্যোগে মহিলাদের সংবর্ধনা জ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১০ মার্চ:  আন্তর্জাতিক নারী দিবসে উপলক্ষে কৈলাসহর ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে কৈলাসহরের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে মহিলাদের। প্রথমে কৈলাসহর আরজিএম হাসপাতালে গিয়ে নার্স ও মহিলা কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়।  

কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালের নার্স ও নিরাপত্তারক্ষী মহিলাদের সংবর্ধনা দেওয়া হয়েছে এদিন। এছাড়াও কৈলাসহর মহিলা থানার মহিলা পুলিশদের সংবর্ধনা দেওয়া হয়। 

এদিনেরই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জুবের আহমেদ খান, যুবনেতা দেবাংশু দাস, কৈলাসহর ব্লক যুব কংগ্রেসের সভাপতি শাহজান মিয়া, কৈলাসহর জেলা যুব কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট শানু চৌধুরী, চন্ডিপুর ব্লক যুব কংগ্রেসের সভাপতি নজরুল আলী, কৈলাসহর ব্লক যুব কংগ্রেসের মিডিয়া ইনচার্জ রিপন আলী সহ যুব কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। কৈলাসহর ব্লক যুব কংগ্রেসের এই ধরনের উদ্যোগ দেখে খুবই খুশি গোটা কৈলাসহরবাসী।

Releated Posts

ধর্মনগরে বিশাল তিরঙ্গা যাত্রা, ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির সমাপ্তি

ধর্মনগর , ১৭ আগস্ট: দেশের ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ধর্মনগরে আয়োজিত নয় দিনব্যাপী ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Aug 17, 2026

পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত

চড়িলাম, ১৭ আগস্ট: ক্লাবে পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক মৎস্য ব্যবসায়ী। ঘটনাকে…

ByByReshmi Debnath Aug 17, 2026

একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি উত্তীর্ণদের

আগরতলা, ১৭ আগস্ট: একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন শতাধিক এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। আজ এসটিজিটি উত্তীর্ণরা একত্রিত হয়ে…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন, বুথস্তরে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ বিজেপির

আগরতলা, ১৭ আগস্ট: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে বুথস্তরের সাংগঠনিক কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ…

ByByTaniya Chakraborty Aug 17, 2026
Scroll to Top