News Flash

  • Home
  • দিনের খবর
  • মোদী সরকারের শাসনকালে প্রায় ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন : রাজনাথ সিং
Image

মোদী সরকারের শাসনকালে প্রায় ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন : রাজনাথ সিং

রায়পুর, ৯ মার্চ (হি.স.) : মোদী সরকারের শাসনকালে প্রায় ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। দাবি করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। একইসঙ্গে তিনি বলেছেন, এই কথা আমি বলছি না, নীতি আয়োগ এই কথা বলছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শনিবার ছত্তিশগড়ের রায়পুরে ”কিষান মহাকুম্ভ”-তে বক্তৃতা রাখেন। তিনি বলেছেন, “কেন্দ্রে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গঠিত হলে আমরা একজন মানুষকেও দারিদ্র্যসীমার নিচে থাকতে দেব না।”

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন আরও বলেছেন, “২০১৪ সালের আগে কংগ্রেস সরকারের আমলে কৃষি বাজেট ছিল মাত্র ২৫ হাজার কোটি টাকা, যা এখন বিজেপি সরকারের আমলে বেড়ে ১ লক্ষ ২৫ হাজার কোটি টাকা হয়েছে। ধানের বর্তমান এমএসপি-তে অতিরিক্ত এক হাজার টাকা দেওয়া হয়েছে।”

Releated Posts

জনগণনা-২০২৭: কর্মীদের সম্মানিক বাবদ ১৯৭ কোটি টাকা বরাদ্দ পশ্চিমবঙ্গের

কলকাতা, ৭ অক্টোবর (আইএএনএস): জনগণনা-২০২৭-এর দ্বিতীয় পর্যায়ের কাজে নিযুক্ত রাজ্য সরকারি কর্মীদের সম্মানিক দেওয়ার জন্য প্রায় ১৯৭.২০ কোটি…

ByByNews Desk Oct 7, 2026

মথুরায় জলাধারে ঢুকে চার পড়ুয়ার মৃত্যু, একজনের অবস্থা আশঙ্কাজনক

মথুরা, ৭ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবন গুরুকুলমে ১২ ফুট গভীর একটি জলাধারে ঢোকার পর চার পড়ুয়ার…

ByByNews Desk Oct 7, 2026

গুজরাটে পার্ক করা ট্রেলারে এসইউভি-এর ধাক্কা, নিহত ৭

ভাবনগর, ৬ অক্টোবর (আইএএনএস): গুজরাটের ভাবনগর জেলায় মঙ্গলবার একটি পার্ক করা ট্রেলারের পিছনে এসইউভি ধাক্কা মারায় সাতজনের মৃত্যু…

ByByNews Desk Oct 6, 2026

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নকশাল অস্ত্রভাণ্ডারের হদিস, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

দান্তেওয়াড়া, ৬ অক্টোবর (আইএএনএস): ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নকশালদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। জঙ্গলে পাহাড়ি এলাকায় নকশালদের…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top