News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হায়দ্রাবাদ যাওয়ার উদ্দেশ্যে ধর্মনগরে আগত চার রোহিঙ্গা পুলিশের জালে
Image

হায়দ্রাবাদ যাওয়ার উদ্দেশ্যে ধর্মনগরে আগত চার রোহিঙ্গা পুলিশের জালে

ধর্মনগর, ৮ মার্চ: আবারো চার রোহিঙ্গা ধর্মনগর থানার পুলিশের জালে। তাঁরা দালালের মাধ্যমে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করেছিলেন।

তাঁরা হলেন, কক্সবাজারের ১ নম্বর ক্যাম্পের মোহাম্মদ আরব(২২) ,সামিয়া(২০) ,ইসমাতারা (১৭), হাকিম পাড়া ১৪ ক্যাম্প নম্বরে ইশা(১৫)। এরা বাংলাদেশের দালাল আব্দুল্লাহকে প্রতিজন ৩০ হাজার টাকা করে দিয়ে ভারতে চোরাই পথে প্রবেশ করেছে। এরা হায়দ্রাবাদে যাওয়ার পরিকল্পনা নিয়ে ধর্মনগর এসেছিল।

আরও জানা গিয়েছে, ক্যাম্পে তাঁদেরকে যে অল্প কিছু টাকা-পয়সা এবং চাল ডাল দেওয়া হয়েছিল সেগুলি বিক্রি করে দিয়ে বহু কষ্টে এই বাংলাদেশি ত্রিশ হাজার টাকা জোগাড় করে দালালকে দিয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পারাপার হয়ে ভারতে প্রবেশ করে। ধর্মনগর থানার পুলিশের হাতে ধরা পড়ার পর এই চার রোহিঙ্গা কান্নায় ভেঙ্গে পড়ে এবং তাদের দুঃখের কাহিনী তুলে ধরে।

Releated Posts

রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে ভারতের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে নিউইয়র্ক সফরে যাচ্ছেন পশ্চিম ত্রিপুরার…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কাউন্সিলের ভোটে গুলিচালনা, রণক্ষেত্র গোমতীজেলা; জখম পুলিশ সুপার

উদয়পুর, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিরোধী দল যখনই নির্বাচনে হারে, ইভিএম বা নির্বাচন কমিশনকে দোষারোপ করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: বিরোধী রাজনৈতিক দলগুলি যেখানেই নির্বাচনে হেরে যায় বা জনগণের সমর্থন পায় না, সেখানেই তারা ইভিএম…

ByByReshmi Debnath Sep 28, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলি চালানোর অভিযোগ, আহত ৩

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার উদয়পুর মহকুমার মহারানি পুলিশ ফাঁড়ির অন্তর্গত ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top