News Flash

  • Home
  • দেশ
  • তাপস রায়ের দলত্যাগে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

তাপস রায়ের দলত্যাগে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৭ মার্চ, (হি.স.): নারীদিবসের প্রাক্কালে বৃহস্পতিবারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাপস রায়ের নাম না করে তাঁর দলত্যাগ নিয়ে প্রতিক্রিয়া দিলেন। মমতার কটাক্ষ, ”কেউ কেউ তো চলে যাচ্ছে ভয় পেয়ে, একবার ইডি এলেই। ইডির লোকই পরে ফোন করে বলছে, বিজেপিতে যান। সমস্যা মিটে যাবে।”

দীর্ঘ রাজনৈতিক জীবনে একবারও বাড়িতে পুলিশ আসেনি। আর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তাঁর বাড়িতে দিনভর তল্লাশি চালিয়েছিল ইডি। তার পর একবারও দলনেত্রী তাঁকে বা তাঁর পরিবারের কাউকে ফোন করে কথা বলেননি, সমবেদনা জানাননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই ‘অভিমান’ থেকেই দলত্যাগ করেছেন ঘাসফুল শিবিরের দীর্ঘদিনের সদস্য তাপস রায়। বুধবার তিনি যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে।

বৃহস্পতিবারের সভা থেকে প্রতিক্রিয়া দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুর নরম করে তাপসবাবুর দলবদলের জন্য দায়ী করলেন ইডিকেই। বললেন, ”কিন্তু সিবিআই-ইডি লাগাও। এত রাগ কেন? কেউ কেউ তো চলে যাচ্ছে ভয় পেয়ে একবার বাড়িতে ইডি এলেই। ভাবছে, বাবা! ইডি যদি আবার ধরে।” তাঁর এই বক্তব্য থেকেই স্পষ্ট, দীর্ঘদিনের সতীর্থ যতই বিরোধী শিবিরে যোগ দিন, তাঁর প্রতি খুব কড়া বাক্যবাণ প্রয়োগ করলেন না।

Releated Posts

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top