News Flash

  • Home
  • মুখ্য খবর
  • (আপডে্‌ট) দুদিনের নির্বাচনী প্রচারে মালদায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী
Image

(আপডে্‌ট) দুদিনের নির্বাচনী প্রচারে মালদায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী

মালদা, ৭ মার্চ (হি.স) : যে কোনো সময় প্রকাশ হতে পারে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। তার আগেই ১৯৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ করে সকলকে চমকে দিয়েছে বিজেপি। এবার প্রচারেও অন্যান্য দলের থেকে এগিয়ে রয়েছে তারা। তাই প্রচারে ঝড় তুলতে দেশ জুড়ে দৌড়ে বেড়াচ্ছেন বিজেপির হেভিওয়েটরা। ইতিমধ্যে দুবার বাংলায় প্রচার সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাজ্যে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। দুই দিনের নির্বাচনি প্রচারে মালদায় এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।

শিলিগুড়ি থেকে সড়ক পথে এদিন বিকেলে মালদায় এসে পৌঁছান ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এরপর পুরাতন মালদার সাহাপুর এলাকায় উত্তর মালদা সাংগঠনিক জেলার উদ্যোগে বুথ সভাপতি সম্মেলনে অংশ নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। জেলার উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু সহ জেলা বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন‌। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি নেতা কর্মী এবং বুথ সভাপতিরা।

Releated Posts

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026

উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top