News Flash

  • Home
  • দিনের খবর
  • “গোটা বাংলায় সন্দেশখালির ঝড় উঠবে”, বারাসতের সভায় মন্তব্য মোদীর
Image

“গোটা বাংলায় সন্দেশখালির ঝড় উঠবে”, বারাসতের সভায় মন্তব্য মোদীর

উত্তর ২৪ পরগনা, ৬ মার্চ, (হি.স.) : “সন্দেশখালিতে যা হয়েছে যে কারও মাথা হেঁট হয়ে গেছে। সন্দেশখালি নারীশক্তির জোর দেখিয়েছে। তৃণমূল সরকার মা বোনদের সুরক্ষা দিতে পারে না। গোটা বাংলায় সন্দেশখালির ঝড় উঠবে।” বুধবার বারাসতে বিজেপি মহিলা মোর্চার নারী বন্দনা সভায় এই মন্তব্য করেন।

সন্দেশখালিকে প্রতীক করে এদিনের সভার মূল থিমই ছিল নারীশক্তির প্রকাশ। কারণ, সন্দেশখালি প্রসঙ্গে আগের দিনই মোদী বলেছিলেন, এখানকার মহিলা ‘দুর্গা’রূপে রুখে দাঁড়িয়েছিলেন অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে।

প্রধানমন্ত্রী মোদী বলেন, নারীশক্তির এই অপমান শুধু সন্দেশখালিতে সীমিত থাকবে না। গোটা বাংলাতে সন্দেশখালির ঝড় উঠবে বলে মন্তব্য প্রধানমন্ত্রীর। তৃণমূল সরকার ঘোর পাপ করেছে। অত্যাচারী নেতার ওপর ভরসা তৃণমূলের। অভিযুক্তদের বাঁচাতে সর্বশক্তি প্রয়োগ করেছে। এখানেই নারীদের ওপর অত্যাচারের মত পাপ হয়েছে। অন্যদিকে বিজেপি ধর্ষণকারীদের ফাঁসির ব্যবস্থা করেছে। নারীশক্তির অপমানের সাজা ফাঁসিও হতে পারে।

“তৃণমূলকে অপমানের শিক্ষা দিতে নারীশক্তি পথে নেমেছে”, বলেন মোদী। শাহজাহান শেখকে নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কার কথাও টেনে আনেন। বলেন, “বাংলার মহিলা থেকে দেশের সব মহিলা সন্দেশখালি নিয়ে ক্ষোভে ফুসছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তৃণমূলের অশুভ শক্তিকে ধ্বংস করতে নারীশক্তি আজ জেগে উঠেছে। তুষ্টিকরণের রাজনীতি করা তৃণমূল সরকার মা-বোনদের নিরাপত্তা দিতে পারবে না।”

প্রধানমন্ত্রী বলেন, “বাংলায় তৃণমূল কংগ্রেস নামে ‘গ্রহণ’ চলছে। তারা রাজ্যের বিকাশ ঘটাতে দেবে না। ইন্ডি জোট নামে যেখানে যেখানে এদের সরকার চলছে, সেখানেই মা-বোনের উপর অত্যাচার চলছে। আপনাদের কাছে আমার একটাই আবেদন দেশের কোনায় কোনায় যেখানে ইন্ডি জোট আছে, সেখানে পদ্ম ফুটিয়ে তুলুন। ”

বারাসতের মঞ্চ থেকে বুধবার দুপুরে বাংলা তথা দেশের ভোটারদের কাছে এই আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এনডিএ জিতবে বুঝতে পেরে ওদের মানসিক ভারসাম্য হারিয়ে গিয়েছে।

এদিন সভাস্থলে সন্দেশখালির বেশ কিছু মহিলাকে আনা হয়েছিল। বক্তৃতা শেষে তাঁদের পাঁচ জনের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। মহিলারা তাঁদের ওপর অত্যাচারের সংক্ষিপ্ত অভিযোগ করেন।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top