News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাট্য সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে তেলিয়ামুড়া শুরু হচ্ছে নাট্যকর্মশালা
Image

নাট্য সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে তেলিয়ামুড়া শুরু হচ্ছে নাট্যকর্মশালা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৫ মার্চ:  মোবাইল ফোন ও টেলিভিশনের কল্যাণে হারিয়ে যেতে বসেছে স্থানীয় নাটক ও পৃষ্ঠা সংস্কৃতি। এগুলোকে বাঁচিয়ে রাখা খুবই জরুরী। এই লক্ষ্যকে সামনে রেখেই তেলিয়ামুড়া শুরু হয়েছে নাট্যকর্মশালা।

মহকুমা তথ্য সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে তেলিয়ামুড়া পুর পরিষদ ও কালচারাল সেল এর সহযোগিতায় তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে মঙ্গলবার থেকে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী এক নাট্য কর্মশালা। মঙ্গলবার প্রদীপ প্রজ্বলন ও বৃক্ষে জল সিঞ্চন করে এই নাট্য কর্মশালার শুভ সূচনা করেন পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার।

অন্যান্যদের  মধ্যে উপস্থিত ছিলেন পুর পরিষদের সাংস্কৃতিক ও যুব বিষয়ক উপকমিটির সভাপতি তথা কাউন্সিলর  অচিন্ত্য ভট্টাচার্য, মহকুমা সাংস্কৃতিক উপদেষ্টা তথা পুর পরিষদের কাউন্সিলার  মালাশ্রী সাহা পাল ,সাংস্কৃতিক উপদেষ্টা নিহারেন্দ্র বিকাশ দত্ত ,জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য সুমিত কর ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহকুমা তথ্য সংস্কৃতি কার্যালয়ের কালচারাল এসিস্টেন্ট ভজনা বিশ্বাস।শিবিরে বিভিন্ন নাট্য সংস্থা এবং স্কুল থেকে প্রতিনিধিরা অংশ গ্রহন করে।সপ্তাহব্যাপী  নাটকের এই  প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষক গন হাতে-কলমে বলে প্রশিক্ষণ প্রদান করবেন বলে জানান কর্মকর্তারা 

এদিকে মঙ্গলবার পড়ন্ত বিকেলে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে তুইমধু উচ্চ বিদ্যালয় এ হয়  জনজাতি লোকনৃত্যর উপর  এক কর্মশালা।

Releated Posts

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top