News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চিফ মিনিষ্টার্স মডেল ভিলেজ স্কিম রাজ্যের ৫৫টি গ্রাম চিহ্নিত
Image

চিফ মিনিষ্টার্স মডেল ভিলেজ স্কিম রাজ্যের ৫৫টি গ্রাম চিহ্নিত

আগরতলা, ৫ মার্চ : রাজ্যে বর্তমানে ৫৫টি গ্রামকে চিফ মিনিষ্টার্স মডেল ভিলেজ স্কিম (সিএমএমভিএস)-র অধীনে আদর্শ গ্রাম ঘোষনার লক্ষ্যে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ২০২৩-২৪ অর্থবছরে সিএমএমভিএস’র অধীনে আরও ১০০টি গ্রামকে আদর্শ গ্রাম ঘোষণার লক্ষ্যে চিহ্নিত করা হয়েছে। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক জীতেন্দ্র চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে পঞ্চায়েত তথা মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চিহ্নিত আদর্শ গ্রামগুলিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ছাড়াও অতিরিক্ত সুযোগ সুবিধার মধ্যে আরও কিছু বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলির মধ্যে রয়েছে টিকাকরণ, স্কুল ড্রপ আউট কমানো, মহিলাদের স্বনির্ভর দলের সাথে যুক্ত করে স্বনির্ভর করে তোলা, স্বচ্ছতা এবং পুষ্টি বাগান ইত্যাদি।

মুখ্যমন্ত্রী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত হিসাবে প্রত্যেক চিহ্নিত গ্রামকে ১২,৬৩,৬৩৫ টাকা করে দেওয়া হয়েছে। উপরন্তু উল্লেখিত তারিখের পর সংশ্লিষ্ট প্রত্যেক চিহ্নিত গ্রামকে ১,৮১,৮১৮ টাকা করে দেওয়া হয়েছে।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top