News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেসের হাত দেশ-বিরোধীদের শক্তির সঙ্গে, ফের তা প্রমাণিত হল : অনুরাগ ঠাকুর
Image

কংগ্রেসের হাত দেশ-বিরোধীদের শক্তির সঙ্গে, ফের তা প্রমাণিত হল : অনুরাগ ঠাকুর

বিলাসপুর, ৫ মার্চ (হি.স.): কংগ্রেসের হাত দেশ-বিরোধীদের শক্তির সঙ্গে, ফের তা প্রমাণিত হল। বললেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। মঙ্গলবার হিমাচল প্রদেশের বিলাসপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “কর্ণাটকে যখন রাজ্যসভার নির্বাচন হয় এবং কংগ্রেস প্রার্থী জয়ী হয়, তখন “পাকিস্তান জিন্দাবাদ” স্লোগান ওঠে। কে ছিল তাঁরা? কংগ্রেস তা অস্বীকার করে বলেছে, এই ধরণের কিছুই ঘটেনি। প্রথমত, কিছু ভুল করা হয় এবং তারপর লুকানো হয়। যখন বিজেপি তাদের চাপ দেয় এবং ফরেনসিক রিপোর্ট আসে, তখন জানা যায় যে সত্যিই “পাকিস্তান জিন্দাবাদ” স্লোগান উঠেছে।”

অনুরাগ ঠাকুর আরও বলেছেন, “নাসির হুসেন জয়ী হওয়ার পর যারা অ্যাসেম্বলিতে এসেছিলেন তারা কারা ছিলেন? তারা কি বিধায়কের অনুমতি নিয়ে সেখানে আসেননি?…বিজেপি যদি ফরেনসিক রিপোর্ট না দাবি করত, তাহলে সত্যিটা মানুষের সামনে আসত না। এই প্রথম নয়। তারা প্রথমে ‘টুকরে টুকরে’ গ্যাংয়ের পক্ষে ছিল…এখন, ‘টুকরে টুকরে’ গ্যাংয়ের লোকদের কংগ্রেসে যোগদান করা হচ্ছে…বেঙ্গালুরুতে বোমা বিস্ফোরণ ঘটেছে। কাকে রক্ষা করা হচ্ছে? এটি একটি প্রশ্ন তোলে যে কংগ্রেস ভোটের রাজনীতির জন্য কতটা নিচে নেমে যাচ্ছে। মল্লিকার্জুন খাড়গে এবং সোনিয়া গান্ধীর জবাব দেওয়া উচিত। “পাকিস্তান জিন্দাবাদ” স্লোগান কি তাদের কাছে গ্রহণযোগ্য ছিল? স্লোগানগুলি কি ইচ্ছাকৃতভাবে তোলা হয়েছে?”

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top