News Flash

  • Home
  • দেশ
  • ঘুষ নিলে আইনপ্রণেতাদের সুরক্ষাকবচ নয়, সুপ্রিম-রায়কে স্বাগত মোদীর
Image

ঘুষ নিলে আইনপ্রণেতাদের সুরক্ষাকবচ নয়, সুপ্রিম-রায়কে স্বাগত মোদীর

নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.): ঘুষ নিলে শাস্তির মুখে পড়তে হবে সাংসদ-বিধায়কদের। পাবেন না কোনও সুরক্ষাকবচ। সোমবার এমনই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায়ের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই রায়কে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তিনি লেখেন, “অসাধারণ রায় মহামান্য সুপ্রিম কোর্টের। এই রায় স্বচ্ছ রাজনীতিকে নিশ্চিত করবে এবং বিচারব্যবস্থায় মানুষের আস্থা আরও দৃঢ় করবে।”

১৯৯৮ সালের রায়কে বাতিল করেই এ দিন শীর্ষ আদালতের ৭ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিতে জানায় যে, টাকার বিনিময়ে বক্তব্য বা ভোট দিলে, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনেই পদক্ষেপ করা যাবে। তারা কোনও আইনি সুরক্ষাকবচ পাবেন না। ১৯৯৮ সালের শীর্ষ আদালতের রায়ে জনপ্রতিনিধিদের বক্তব্য রাখা বা ভোট দেওয়ার জন্য ঘুষ নেওয়ার ক্ষেত্রে রক্ষাকবচ দেওয়া হয়েছিল। কিন্তু ৪ মার্চ সুপ্রিম কোর্টের তরফে বদলে দেওয়া হয় নিজেদের পুরনো রায়কেই। নতুন রায়ে বলা হয়, ঘুষ নিলে শাস্তির মুখে পড়তে হবে সাংসদ-বিধায়কদের। শীর্ষ আদালতের এই রায়কেই স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

তেজপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন পড়ুয়া ও গবেষকরা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গঠিত বিধিবদ্ধ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে বিলম্বের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top