News Flash

  • Home
  • দিনের খবর
  • ২০২৪ সালে সংবিধান মন্থন হতে চলেছে : অখিলেশ যাদব
Image

২০২৪ সালে সংবিধান মন্থন হতে চলেছে : অখিলেশ যাদব

পাটনা, ৩ মার্চ (হি.স.): বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। তিনি দাবি করেছেন, ২০২৪ সালে সংবিধান মন্থন হতে চলেছে। রবিবার পাটনায় রাষ্ট্রীয় জনতা দলের “জন বিশ্বাস মহা র‍্যালি”-তে বক্তব্য রাখেন অখিলেশ যাদব। তিনি বলেছেন, “একদিকে উত্তর প্রদেশ ”৮০ হারাও” স্লোগান দিচ্ছে, বিহারও ”৪০ হারাও” স্লোগান দিচ্ছে। উত্তর প্রদেশ এবং বিহার উভয়েই যদি ১২০টি আসন হারায় তাহলে বিজেপির কী হবে?… ২০২৪ সালে ”সংবিধান মন্থন” হতে চলেছে। একদিকে সংবিধানের রক্ষক, অন্যদিকে সংবিধান ধ্বংসকারীরা।”

অখিলেশের এই বক্তব্যের প্রেক্ষিতে কটাক্ষ করেছেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেছেন, “দিবাস্বপ্ন দেখার কোনও বাঁধা নেই? অখিলেশ যাদব উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে ২টি আসনও পাবে না… এখানে (বিহার) আইএনডিআই জোট এবং সেখানে (উত্তরপ্রদেশ) পিডিএ নিশ্চিহ্ন হয়ে যাবে।”

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top