News Flash

  • Home
  • দেশ
  • বিশ্ব বন্যপ্রাণী দিবসে বন্য প্রাণী সংরক্ষণের আবেদন মুখ্যমন্ত্রী মোহন যাদবের
Image

বিশ্ব বন্যপ্রাণী দিবসে বন্য প্রাণী সংরক্ষণের আবেদন মুখ্যমন্ত্রী মোহন যাদবের

ভোপাল, ৩ মার্চ (হি.স.) : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বিশ্ব বন্যপ্রাণী দিবসে বন্য প্রাণী সংরক্ষণের আবেদন জানিয়েছেন। ৩ মার্চ, রবিবার বিশ্ব বন্যপ্রাণী দিবস। ২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ৩ মার্চ এই দিবসটি পালনের ঘোষণা করেছিল। এই দিনটি উদযাপনের উদ্দেশ্য হল, বন্য প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণে আন্তর্জাতিক বাণিজ্য কনভেনশনের ১৯৭৩ সালের সংকল্পের পুনরাবৃত্তি করা। এই উপলক্ষ্যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বন্য প্রাণী এবং গাছপালা সংরক্ষণ ও তার প্রচারের জন্য সমস্ত মানুষকে আবেদন করেছেন।

মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে লিখেছেন, “বিশ্ব বন্যপ্রাণী দিবসে সমগ্র রাজ্য এবং দেশবাসীকে আন্তরিক অভিনন্দন। পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য বন্য প্রাণীদের জীবনও খুবই গুরুত্বপূর্ণ। আসুন, এই দিন উপলক্ষ্যে আমরা সবাই মিলে বন্যপ্রাণী সংরক্ষণের অঙ্গীকার করি।”

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top