News Flash

Image

আগ্নেয়াস্ত্র উদ্ধার সিতাইয়ে, গ্রেফতার ৪

সিতাই, ২ মার্চ (হি.স.) : ভোটের মুখে আগ্নেয়াস্ত্র উদ্ধার হল কোচবিহার জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সিতাই থানা এলাকায়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে টোটোচালক সহ ৪ জনকে।

শুক্রবার রাতে সিতাই-দিনহাটা রাজ্য সড়কে বিডিও অফিসের সামনে সিতাই থানার আইসির নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। সেখানে একটি চলন্ত টোটোয় থাকা তিন যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের। এরপর টোটো থামিয়ে ওই যুবকদের সঙ্গে কথা বলে পুলিশ। কিন্তু তাদের কথায় অসংলগ্নতা ধরা পড়ে। এরপরই তাদের মধ্যে রেজ্জাক মিয়াঁ নামে এক যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ ৭ রাউন্ড গুলি উদ্ধার হয়। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার অভিযুক্তদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়।

Releated Posts

জনগণনা-২০২৭: কর্মীদের সম্মানিক বাবদ ১৯৭ কোটি টাকা বরাদ্দ পশ্চিমবঙ্গের

কলকাতা, ৭ অক্টোবর (আইএএনএস): জনগণনা-২০২৭-এর দ্বিতীয় পর্যায়ের কাজে নিযুক্ত রাজ্য সরকারি কর্মীদের সম্মানিক দেওয়ার জন্য প্রায় ১৯৭.২০ কোটি…

ByByNews Desk Oct 7, 2026

মথুরায় জলাধারে ঢুকে চার পড়ুয়ার মৃত্যু, একজনের অবস্থা আশঙ্কাজনক

মথুরা, ৭ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবন গুরুকুলমে ১২ ফুট গভীর একটি জলাধারে ঢোকার পর চার পড়ুয়ার…

ByByNews Desk Oct 7, 2026

গুজরাটে পার্ক করা ট্রেলারে এসইউভি-এর ধাক্কা, নিহত ৭

ভাবনগর, ৬ অক্টোবর (আইএএনএস): গুজরাটের ভাবনগর জেলায় মঙ্গলবার একটি পার্ক করা ট্রেলারের পিছনে এসইউভি ধাক্কা মারায় সাতজনের মৃত্যু…

ByByNews Desk Oct 6, 2026

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নকশাল অস্ত্রভাণ্ডারের হদিস, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

দান্তেওয়াড়া, ৬ অক্টোবর (আইএএনএস): ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নকশালদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। জঙ্গলে পাহাড়ি এলাকায় নকশালদের…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top