News Flash

  • Home
  • দিনের খবর
  • ছত্তিশগড়ে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই মাওবাদীদের বিরুদ্ধে জোরদার হয়েছে লড়াই : বিষ্ণুদেও সাই
Image

ছত্তিশগড়ে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই মাওবাদীদের বিরুদ্ধে জোরদার হয়েছে লড়াই : বিষ্ণুদেও সাই

রায়পুর ও জশপুর, ২ মার্চ (হি.স.): ছত্তিশগড়ে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে, যখন থেকে ডাবল ইঞ্জিনের সরকার এসেছে তখন থেকে মাওবাদীদের বিরুদ্ধে জোরদার হয়েছে লড়াই। বললেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। শনিবার ছত্তিশগড়ের জশপুরে সাংবাদিদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, “নকশালবাদের বিরুদ্ধে লড়াই জোরদার হওয়ার পাশাপাশি নতুন ক্যাম্প স্থাপন করা হচ্ছে। ১৪-১৫টি নতুন ক্যাম্প স্থাপন করা হচ্ছে। নিয়াদ নেল্লানার (যার অর্থ ‘আপনার ভাল গ্রাম’) প্রকল্পটি ৫টি নকশাল-প্রভাবিত জেলায় উন্নয়ন নিশ্চিত করার জন্য চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে, সরকার নকশাল প্রভাবিত জেলাগুলিতে সমস্ত প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্য রাখে।”

ছত্তিশগড়ের বস্তার ডিভিশনে আবার হামলা চালিয়েছে মাওবাদীরা। এ বার অভিযোগ, বিজেপির এক স্থানীয় নেতাকে কুপিয়ে খুন করার। গত এক বছরে ওই রাজ্যে এই নিয়ে সাত জন বিজেপি নেতা মাওবাদী হামলার শিকার হলেন বলে অভিযোগ। শুক্রবার রাতে বিজাপুর জেলার তোয়ানার গ্রামে নিষিদ্ধ সিপিআই (মাওবাদী)-র ‘পিপলস লিবারেশন গেরিলা আর্মি’ (পিএলজিএ)-র সশস্ত্র যোদ্ধারা ঢুকে তিরুপতি কটলা নামে ওই বিজেপি নেতাকে খুন করে বলে পুলিশ জানিয়েছে। তিরুপতি স্থানীয় ‘জনপদ পঞ্চায়েতে’-এর নির্বাচিত সদস্য ছিলেন। শনিবার সকাল থেকে এলাকা জুড়ে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ এবং সিআরপএফের যৌথ বাহিনী। ওই নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সাই।

Releated Posts

মুম্বইয়ে মাদক পাচারচক্রের হদিস, ৫৪৭ গ্রাম কোকেন উদ্ধার, গ্রেফতার দুই বিদেশি

মুম্বই, ২৯ আগস্ট (আইএএনএস): মুম্বইয়ে একটি মাদক পাচারচক্রের সন্ধান পেয়ে ৫৪৭ গ্রাম কোকেন/মেথাকোয়ালোন উদ্ধার করেছে ডিরেক্টরেট অব রেভিনিউ…

ByByNews Desk Aug 29, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘দেশবিরোধী মানসিকতা’ তৈরি করেছে প্রথমে বাম ও পরে তৃণমূল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো উৎকর্ষের শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমে বামফ্রন্ট এবং পরে তৃণমূল কংগ্রেস ‘দেশবিরোধী মানসিকতা’…

ByBySandeep Biswas Aug 28, 2026

রাজস্থানের দৌসায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ট্রাককে বাসের ধাক্কা, চালক নিহত, আহত ২১

জয়পুর, ২৮ আগস্ট (আইএএনএস): রাখিবন্ধনের দিন রাজস্থানের দৌসা জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় একটি বাসের চালক নিহত হয়েছেন।…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

কেএমসি নির্বাচন নিয়ে বিজেপির অবস্থানকে প্রশ্ন সৌগত রায়ের, নেপালের বন্যাকে ‘বড় বিপর্যয়’ বললেন

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): আসন্ন কলকাতা পুরনিগম (কেএমসি) নির্বাচনে এনসিপিআই সদস্যদের বিজেপি নিজেদের প্যানেলে গ্রহণ করবে কি না,…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top