News Flash

  • Home
  • দিনের খবর
  • মোদীর সঙ্গে সুকান্ত-শুভেন্দুর বৈঠক, এক্স হ্যান্ডলে মন্তব্য মোদীর
Image

মোদীর সঙ্গে সুকান্ত-শুভেন্দুর বৈঠক, এক্স হ্যান্ডলে মন্তব্য মোদীর

নদিয়া, ২ মার্চ, (হি.স.) : শুক্রবার থেকেই রাজ্যে প্রচার কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তাঁর প্রচার কর্মসূচি ছিল নদিয়া জেলার কৃষ্ণনগরে। সেখানেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নিয়ে আলাদা বৈঠক করলেন মোদী।

সূত্রে খবর, এদিন কৃষ্ণনগরের সভার পরেই দুজনকে আলাদা করে ডেকে নেন মোদী। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় ১৬ মিনিট ধরে রুদ্ধদ্বার বৈঠক হয় সুকান্ত – শুভেন্দুর। আসন্ন লোকসভা নির্বাচনের আগে দলের প্রস্তুতি এবং প্রচারের কৌশল ঠিক করে দিতেই নমোর সঙ্গে বৈঠক করেন রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতৃত্বে বলেই খবর।

বৈঠকের পর রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানান, রাজ্য সরকারের একাধিক বিষয় তুলে ধরা হয় মোদীর সামনে। রাজ্যের একাধিক আমলা পক্ষপাতমূলক আচরণ করছেন বলেও মোদীর কাছে নালিশ জানিয়েছেন তাঁরা। পাশাপাশি, লোকসভার আগে কীরকম প্রস্তুতি চলছে সেই নিয়েও কথা হয় এই বৈঠকে।

বিজেপি সূত্রে খবর, রাজ্য বিজেপির সভার আয়োজন দেখে খুশি হয়েছেন মোদী। আগামী দিনেও ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলে এবার বাংলা থেকে আরও ফল আশা করতে পারে বিজেপি। সেই ধারণা উঠে এসেছে এই বৈঠক থেকে।

বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী নিজে তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘শুভেন্দু অধিকারী এবং ডঃ সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা হয়েছে।

সাধারণ মানুষের মধ্যে আমাদের সুশাসনের কর্মসূচী কীভাবে আরও ছড়িয়ে দেওয়া যায়, তা নিয়ে আমরা আলোচনা করেছি। তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে যেসব বিজেপি কার্যকর্তা লড়ছেন তাঁদের প্রত্যেকের সাহস, আবেগ ও লড়াইকে আমি কুর্নিশ জানাই। সমবেতভাবে আমরা পশ্চিমবঙ্গের জন্য এক উন্নততর ভবিষ্যৎ গড়ে তুলবো।’

Releated Posts

মুম্বইয়ে মাদক পাচারচক্রের হদিস, ৫৪৭ গ্রাম কোকেন উদ্ধার, গ্রেফতার দুই বিদেশি

মুম্বই, ২৯ আগস্ট (আইএএনএস): মুম্বইয়ে একটি মাদক পাচারচক্রের সন্ধান পেয়ে ৫৪৭ গ্রাম কোকেন/মেথাকোয়ালোন উদ্ধার করেছে ডিরেক্টরেট অব রেভিনিউ…

ByByNews Desk Aug 29, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘দেশবিরোধী মানসিকতা’ তৈরি করেছে প্রথমে বাম ও পরে তৃণমূল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো উৎকর্ষের শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমে বামফ্রন্ট এবং পরে তৃণমূল কংগ্রেস ‘দেশবিরোধী মানসিকতা’…

ByBySandeep Biswas Aug 28, 2026

রাজস্থানের দৌসায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ট্রাককে বাসের ধাক্কা, চালক নিহত, আহত ২১

জয়পুর, ২৮ আগস্ট (আইএএনএস): রাখিবন্ধনের দিন রাজস্থানের দৌসা জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় একটি বাসের চালক নিহত হয়েছেন।…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

কেএমসি নির্বাচন নিয়ে বিজেপির অবস্থানকে প্রশ্ন সৌগত রায়ের, নেপালের বন্যাকে ‘বড় বিপর্যয়’ বললেন

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): আসন্ন কলকাতা পুরনিগম (কেএমসি) নির্বাচনে এনসিপিআই সদস্যদের বিজেপি নিজেদের প্যানেলে গ্রহণ করবে কি না,…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top