News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব
Image

পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব

আগরতলা,২ মার্চ: লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। আজ মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা নিজ সামাজিক মাধ্যমে এই বার্তা দিয়েছেন।

এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন।

এদিন তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস জনগনের বিপুল জনসমর্থন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুশল নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠন এখন শুধুমাত্রই সময়ের অপেক্ষা।

এদিন বিপ্লব দেব নিজ সামাজিক মাধ্যমে বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি, ভারতের অভূতপূর্ব বিকাশের মাধ্যমে জনকল্যাণের ক্ষেত্রে এক উজ্জ্বল ইতিহাস রচনা করেছেন এবং বিকশিত ভারত নির্মানের সংকল্প উনার নেতৃত্বেই সফল বাস্তবায়িত হবে। এই সংকল্পকে স্বার্থক করার লক্ষ্যে অংশিদার হওয়ার কিছুটা সুযোগ আমিও পেয়েছি।

ত্রিপুরার সঙ্গে আমার অত্যন্ত আত্মীক সম্পর্ক, ত্রিপুরাবাসী সর্বদা আমাযকে আশীর্বাদ করে গেছেন, আমার মান এবং সম্মান বাড়িয়ে গেছেন। পার্টি নেতৃত্ব পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আমাযকে প্রার্থী হিসেবে মনোনীত করে পুনরায় একটি নতুন ভূমিকায় ত্রিপুরাবাসীর সেবা করার সৌভাগ্যপূর্ন সুযোগ প্রদান করেছেন।

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আমাকে প্রার্থী করায় আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি শ্রী জে পি নাড্ডা জি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ জি সহ সমস্ত কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাই।

মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে তথা রাষ্ট্রীয় সভাপতি জির নেতৃত্বে আমি জনগণের এবং পার্টির সেবা করার ক্ষেত্রে কোনো খামতি রাখবো না।

মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি ত্রিপুরা সহ সমগ্র দেশের জনতার হৃদয়ে রয়েছেন। উনার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি চারশ এর বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে। চারিদিকে একটি-ই স্লোগান “আব কি বার, ফির মোদী সরকার”।

Releated Posts

ত্রিপুরার নিম্ন আদালতে ৬৮ হাজারের বেশি মামলা বিচারাধীন, এক বছরে নিষ্পত্তি ১.৩৩ লক্ষ

আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরার নিম্ন আদালতগুলিতে বর্তমানে ৬৮,২৭৭টি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যের নিম্ন আদালতগুলিতে মোট…

ByByReshmi Debnath Aug 28, 2026

সরকারি কলেজে ৩২৫ শিক্ষক পদ শূন্য, বিধানসভায় জানাল রাজ্য সরকার

আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরার সরকারি কলেজগুলিতে শিক্ষক সংকট অব্যাহত। রাজ্যের ৪১টি সরকারি কলেজে মোট ৩২৫টি শিক্ষক পদ শূন্য…

ByByReshmi Debnath Aug 28, 2026

ত্রিপুরামুখী ১২০০ বোতল নিষিদ্ধ কফসিরাপ উদ্ধার, কালোবাজারি মূল্য প্রায় ১২ লক্ষ টাকা, গ্রেফতার তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরামুখী নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের অভিযোগে বড়সড় সাফল্য পেল অসমের বাজারিছড়া থানার চুরাইবাড়ি পুলিশ।…

ByByReshmi Debnath Aug 28, 2026

নেপালের বন্যায় ৩২০ ভারতীয় নাগরিকের এখনও খোঁজ নেই, চিনের দিকে থাকা ৪০০ জন নিরাপদ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): নেপালের ভয়াবহ বন্যার পর এখনও ৩২০ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।…

ByBySandeep Biswas Aug 28, 2026
Scroll to Top