News Flash

  • Home
  • প্রধান খবর
  • তৃণমূল কংগ্রেস সরকারের অত্যাচারে বাংলার মা, মাটি ও মানুষ এখন কাঁদছে : প্রধানমন্ত্রী
Image

তৃণমূল কংগ্রেস সরকারের অত্যাচারে বাংলার মা, মাটি ও মানুষ এখন কাঁদছে : প্রধানমন্ত্রী

কৃষ্ণনগর, ২ মার্চ (হি.স.): তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, তৃণমূল সরকার মা, মাটি ও মানুষের কথা বলে ক্ষমতায় এসেছে। কিন্তু এই সরকারের অত্যাচারে বাংলার মা, মাটি, মানুষ এখন কাঁদছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, মোদীর গ্যারান্টি মানে, গ্যারান্টি পূর্ণ হওয়ার গ্যারান্টি। তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেছেন, বাংলার মানুষ বারবার বিশ্বাস করে তৃণমূলকে ক্ষমতায় এনেছে, কিন্তু তৃণমূল বিশ্বাসঘাতক আর অত্যাচারের দ্বিতীয় নামে পরিণত হয়েছে। তৃণমূল মানে অত্যাচার, বিশ্বাসঘাতক, পরিবারবাদ।

শনিবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে এক জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে সরকারি অনুষ্ঠান থেকে বাংলার উন্নয়নের জন্য ১৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী মোদী। এরপর এক জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, “এই পবিত্র ভূমি শ্রীকৃষ্ণের মহান প্রচারক চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি। ঈশ্বর তুল্য জনতা জনার্দন আমাদের মা-বোনেদের সকলকে জানাই প্রণাম। আপনাদের জন্য ২২ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করার সৌভাগ্য হয়েছে আমার।” পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বিশেষ জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে মাত্র ১৪টি সরকারি মেডিক্যাল কলেজ ছিল। মাত্র ১০ বছরের সেটা বেড়ে ২৬ প্রায় দুই গুণ হয়ে গিয়েছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “তৃণমূলের দুঃশাসনে মা, মাটি ও মানুষ সবাই কাঁদছে। সন্দেশখালির বোনেরা ন্যায়বিচারের জন্য অনুরোধ জানালেও তৃণমূল সরকার তাদের কথা শোনেনি। বাংলার অবস্থা এমন যে এখানে পুলিশ নয়, অপরাধীরা সিদ্ধান্ত নেয় কখন আত্মসমর্পণ করবে এবং কখন গ্রেফতার করবে। রাজ্য সরকার তো চায়নি সন্দেশখালির অপরাধীকে গ্রেফতার করা হোক। কিন্তু বাংলার নারী শক্তি যখন দুর্গা হয়ে উঠে দাঁড়ালো এবং বিজেপি কর্মীরা তাদের পাশে দাঁড়ালো, তখন রাজ্য সরকার মাথা নত করতে বাধ্য হল।” প্রধানমন্ত্রী বলেছেন, “বাংলার ভাবমূর্তি ক্ষুন্ন করেছে তৃণমূল। প্রতিটি স্কিমকে কেলেঙ্কারিতে রূপান্তরিত করেছে তৃণমূল। তারা আমাদের স্কিমগুলিতে একটি স্টিকার লাগায় এবং সেটিকে নিজেদের বলে। তারা গরীবদের কাছ থেকেও ছিনিয়ে নিতে দ্বিধা করে না।” বাংলায়র ৪২টি আসনে পদ্ম ফুটবে বলেও আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top