News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ত্রয়োদশ উত্তর কাছাড় পার্বত্য স্বাশাসিত পরিষদের নতুন ১১ জন ইম-দের দপ্তর বণ্টন সিইএম দেবোলালের
Image

ত্রয়োদশ উত্তর কাছাড় পার্বত্য স্বাশাসিত পরিষদের নতুন ১১ জন ইম-দের দপ্তর বণ্টন সিইএম দেবোলালের

হাফলং (অসম), ১ মাৰ্চ (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য পদে শপথ গ্রহণের এক পক্ষ কাল পর ত্রয়োদশ স্বাশাসিত পরিষদের নতুন ১১ জন কার্যনির্বাহী সদস্য (ইএম)-দের মধ্যে শুক্রবার দপ্তর বণ্টন করলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) দেবোলাল গার্লোসা।

পার্বত্য পরিষদের যে ১১ জন কার্যনির্বাহী সদস্যদের মধ্যে দপ্তর বণ্টান করা হয়েছে এঁদের মধ্যে প্রাথমিক শিক্ষা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে ধনপাইনন থাওসেনকে। প্রবীতা জহরিকে হস্ততাঁত, বস্ত্র, রেশম, ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগ। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে আমেন্দু হোজাইকে। কৃষি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে দেবজিৎ বাটারিকে। মনজিৎ লাংথাসাকে দায়িত্ব দেওয়া হয়েছে পশুপালন ও পশু চিকিৎসা, সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের। নিরঞ্জন হোজাইকে দেওয়া হয়েছে সমাজ কল্যাণ ও গ্রামোনন্নয়ন বিভাগের দায়িত্ব।

পাওদামিং নৃয়ামেকে লোক নির্মাণ (পূর্ত) বিভাগের মাহুর ডিভিশন এবং ওয়েট ও পরিমাপ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। জোশমথাং মারকে দেওয়া হয়েছে স্বশাসিত পরিষদের পূর্ত বিভাগ, জলসম্পদ ও শিল্প বিভাগ এবং তথ্য ও জনসংযোগ বিভাগের দায়িত্ব। সেমসিং ইংতিকে দেওয়া হয়েছে সমবায় খাদ্য ও অসামরিক সরবরাহ এবং মৎস্য বিভাগের দায়িত্ব। স্বাস্থ্য বিভাগের দায়িত্ব পেয়েছেন স্যামুয়েল চাংসন। ভূমি সংরক্ষণ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বজিৎ দাওলাগাপুকে।

তাছাড়া উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা নিজের হাতে রেখেছেন জিএডি, অর্থ, ভূমি ও রাজস্ব সহ বাকি অন্যান্য বিভাগ।

এদিকে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। পরিষদের ২৪৬ নম্বর বাজেট অধিবেশনে শুক্রবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য তথা ভারপ্রাপ্ত মুখ্য কার্যনির্বাহী সদস্য ধনপাইনন থাওসেন ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট দাখিল করেন। ধনপাইনন থাওসেনের পেশকৃত ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পার্বত্য পরিষদের সদনে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

Releated Posts

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top