News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোপন অভিযানে অবৈধ স’মিল সহ  জেনারেটর উদ্ধার
Image

গোপন অভিযানে অবৈধ স’মিল সহ  জেনারেটর উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১ মার্চ: শুক্রবার গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে চড়িলাম বন দপ্তরের প্রোটেকশন রেঞ্জ অফিসারের নেতৃত্বে বনকর্মীরা বিশালগড় মহকুমাধীন চাম্পামুড়া এলাকার একটি রাবার বাগানে অভিযান চালিয়ে অবৈধ স’মিল সহ একটি জেনারেটর উদ্ধার করেছে।

যদিও বন দপ্তরের এই অভিযান টের পেয়ে বনদস্যুরা বন কর্মীদের উপর হামলার চেষ্টা করেছিলো। কিন্তু বনকর্মীদের সাড়াশি অভিযানের জেরে বনদস্যুরা আর প্রতিরোধ গড়ার সাহস করেনি।

চড়িলাম ফরেস্ট রেঞ্জ অফিসের প্রোটেকশন রেঞ্জ অফিসার জানিয়েছেন, উদ্ধারকৃত অবৈধ সমিল ও জেনারেটরের কালোবাজারি মূল্য আনুমানিক দেড় লক্ষাধিক টাকা হবে। আগামী দিনেও এই ধরনের অভিযান বন দপ্তরের তরফে জারি থাকবে বলেও জানান তিনি।

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top