News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেশের অগ্রগতিতে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: মুখ্যমন্ত্রী
Image

দেশের অগ্রগতিতে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: মুখ্যমন্ত্রী

 আগরতলা, ২৫ ফেব্রুয়ারি: দেশের অগ্রগতিতে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মহিলারা এগিয়ে গেলেই দেশ এগুবে, সমাজ উন্নত হবে। বিকশিত ভারত গড়ে উঠবে। আজ আগরতলা শিশু উদ্যানে ত্রিপুরা শহরি আজীবিকা মিশনের আয়োজনে ২য় রাজ্যভিত্তিক শহরি সমৃদ্ধি উৎসব ২০২৪- এর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে তিনি বলেন, একটা সময় ছিল যখন মানা হত মহিলারা শুধু ঘরের কাজ করবে। সেই চিত্র এখন অতীত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গ দর্শনে কেন্দ্রীয় ও রাজ্যের সরকার মহিলাদেরকে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট। বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকার মহিলাদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প এবং সুবিধা প্রণয়ন করছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে সরকারি চাকুরীর ক্ষেত্রে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। স্বসহায়ক দলগুলির মাধ্যমে গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক মান উন্নয়নে বর্তমানে ৮৩ হাজার ৪২৪ জন লাখপতি দিদি হয়েছেন। সরকারি স্টল বিতরণের ক্ষেত্রে মহিলাদের ৫০ শতাংশ সুবিধা প্রদান করা হচ্ছে। রাজ্য সরকার দলিল রেজিস্ট্রেশনের জন্য মহিলা ক্যাটাগরিতে স্ট্যাম্প শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করেছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বর্তমানে প্রায় ৪ লক্ষ ১০ হাজার সুবিধাভোগীকে সামাজিক ভাতা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় এখন পর্যন্ত রাজ্যে প্রায় ৩ লক্ষ ১১ হাজার ১৬৩ জনকে বিনামূল্যে এলপিজি গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যে ৪ লক্ষের উপর পাকা আবাস তৈরী করা হয়েছে। এই সরকার চায় সবার মাথার উপর ছাদ। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভোকাল ফর লোকাল’ এর অন্যতম প্রতিফলন স্বসহায়ক দলগুলির উত্তরণ। শহরি সমৃদ্ধি উৎসবে তার প্রতিফলন ঘটেছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই মেলার আরও সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন স্বসহায়ক দল ও সুবিধাভোগীদের হাতে ব্যাঙ্ক ঋণের চেক তুলে দেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং। তাছাড়াও বক্তব্য রাখেন আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, কর্পোরেটর রত্না দত্ত। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা রজত পন্থ। উপস্থিত ছিলেন ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের এমডি প্রসাদ রাও ভাদ্দারাপু প্রমুখ।

Releated Posts

গাঙ্গাইলে হাওড়া নদী থেকে যুবকের দেহ উদ্ধার, খুনের সন্দেহে তদন্ত শুরু

আগরতলা, ২৮ জুন: রাজধানীর গাঙ্গাইল এলাকায় হাওড়া নদী থেকে রমজান আলী (টিটন) নামে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনাকে…

ByByReshmi Debnath Jun 28, 2026

পানিসাগরে জাতীয় সড়কের বেহাল দশা, বিপজ্জনক গর্তে নিত্যদিন দুর্ঘটনা

পানিসাগর, ২৮ জুন: উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমায় জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।…

ByByReshmi Debnath Jun 28, 2026

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top