News Flash

  • Home
  • দেশ
  • সুদর্শন সেতু শুধুমাত্র সুবিধাই নয়, এটি ইঞ্জিনিয়ারিং বিস্ময়ও বটে : প্রধানমন্ত্রী
Image

সুদর্শন সেতু শুধুমাত্র সুবিধাই নয়, এটি ইঞ্জিনিয়ারিং বিস্ময়ও বটে : প্রধানমন্ত্রী

দ্বারকা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): সুদর্শন সেতু শুধুমাত্র সুবিধাই নয়, এটি ইঞ্জিনিয়ারিং বিস্ময়ও বটে। রবিবার গুজরাটের দ্বারকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পর বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আজ, আমি সেই মুহূর্তগুলি অনুভব করেছি, যা আমার সঙ্গে চিরকাল থাকবে… আমি সমুদ্রের গভীরে গিয়ে প্রাচীন দ্বারকা শহরের ‘দর্শন’ করেছি। প্রত্নতাত্ত্বিকরা জলের নিচে লুকিয়ে থাকা দ্বারকা শহর নিয়ে অনেক লিখেছেন। আমাদের ধর্মগ্রন্থেও দ্বারকা সম্বন্ধে বলা হয়েছে যে, এটি ছিল সুন্দর দ্বার ও সুউচ্চ অট্টালিকা সম্বলিত একটি নগরী, যা পৃথিবীর চূড়ার মতো উঁচু। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই শহরটি তৈরি করেছিলেন… যখন আমি সমুদ্রের গভীরে গিয়েছিলাম, আমি দেবত্ব অনুভব করেছি… আমি দ্বারকাধীশের সামনে মাথা নত করেছিলাম। আমি আমার সাথে একটি ময়ূর পালক নিয়ে শ্রীকৃষ্ণের পায়ের কাছে রাখলাম। আমি আজ আবেগে পরিপূর্ণ… এক দশকের পুরনো স্বপ্ন আজ পূর্ণ হল।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “সুদর্শন সেতু শুধুমাত্র একটি সুবিধাই নয়, এটি একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময়ও বটে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের এসে সুদর্শন সেতু অধ্যয়ন করা উচিত। এটি ভারতের দীর্ঘতম কেবল সেতু।” প্রধানমন্ত্রীর কথায়, আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম, তখন স্থানীয়রা আমার সঙ্গে সেতুর কথা বলত… আমি তৎকালীন কংগ্রেস সরকারের সামনে এটা তুলে ধরতাম, কিন্তু তারা কখনোই এই দিকে মনোযোগ দেয়নি… সুদর্শন সেতুর আলোর জন্য বিদ্যুৎ আসবে সেতুতে বসানো সোলার প্যানেল থেকেই।”

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top