News Flash

  • Home
  • দেশ
  • গুজরাটে ভয়াবহ দুর্ঘটনা; রেলিং ভেঙে ২৫ ফুট নীচে পড়ল বাস, মৃত্যু দু’জনের
Image

গুজরাটে ভয়াবহ দুর্ঘটনা; রেলিং ভেঙে ২৫ ফুট নীচে পড়ল বাস, মৃত্যু দু’জনের

নাদিয়াদ, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): গুজরাটের নাদিয়াদ জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার রাতে আহমেদাবাদ-ভাদোদরা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে, একটি সিমেন্ট ট্যাঙ্কারের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মেরে ২৫ ফুট নীচে পড়ে যায় একটি বাস। তাতেই মৃত্যু হয়েছে দু’জনের ও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

পুলিশ সুপার রাজেশ গাধিয়া বলেছেন, “বাসটি আহমেদাবাদ থেকে পুণে-তে যাচ্ছিল, ওই বসে ২৩ জন যাত্রী ছিলেন। একটি সিমেন্টের ট্যাঙ্কারের চালক হঠাৎ বাম দিকে ঘুরে বাসটিকে ধাক্কা দেয়, এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মেরে ২৫ ফুট নীচে পড়ে যায়। এই দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ট্যাঙ্কার চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top