News Flash

  • Home
  • দেশ
  • ভাটপাড়ায় থানার সামনে বিক্ষোভ বিজেপির
Image

ভাটপাড়ায় থানার সামনে বিক্ষোভ বিজেপির

উ ২৪ পরগনা, ২২ ফেব্রুয়ারি (হি.স) : বিরল নজির উত্তর ২৪ পরগনার ভাটপাড়া এলাকায়। বৃহস্পতিবার পুলিশের বিরুদ্ধে থানার সামনে বিক্ষোভ বিজেপির। প্রসঙ্গত, ভাটপাড়া থানা এলাকার ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুয়েল ধর ও দিশা বিশ্বাস দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছে। এবিষয়ে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশি সদর্থক ভূমিকা পালন করেনি। এমনটাই অভিযোগ তুলে ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করল ব্যারাকপুর সংগঠনিক জেলা বিজেপির নেতা কর্মীরা। যার নেতৃত্বে ছিলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতৃত্ব। তাদের দাবি অবিলম্বে ওই দুই এলাকা বাসীকে খুঁজে বের করতে হবে। পাশাপাশি অন্য কোনো অপরাধ হয়ে থাকলেও দ্রুত তার কিনারা করতে হবে।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top