News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ দিনটি
Image

বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ দিনটি

ঢাকা, ২১ ফেব্রুয়ারি (হি.স.): বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শ্রদ্ধা, ভালোবাসা ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল ঐতিহাসিক এই দিনটি। বুধবার একুশে ফেব্রুয়ারি, ঢাকায় ১৯৫২-র ভাষা আন্দোলনে প্রাণ দেওয়া আট জন শহীদের স্মরণে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আবেগে, শ্রদ্ধায়, ভালোবাসায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়েছে।

শোকের কালো রঙের জামা, হাতে শ্রদ্ধার ফুল, বাহুতে কালো ব্যাচ পরিধান করে শোকের আবহে প্রভাত ফেরিতে ভাষা শহীদদের স্মরণ করেন সর্বস্তরের জনতা। বুধবার সকাল সাড়ে ৬টা থেকে প্রভাত ফেরির কার্যক্রম শুরু হয়। পলাশী হয়ে জগন্নাথ হলের সামনে সারিবদ্ধভাবে আসতে থাকেন নানা বয়সী মানুষ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম প্রহরে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার।

অমর একুশের ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…আমি কি ভুলিতে পারি’ গানের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। রাষ্ট্রপতির পরই প্রধানমন্ত্রী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। তাঁরা ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

Releated Posts

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top