News Flash

  • Home
  • দেশ
  • ভারতীয় সম্প্রচারে বিপ্লব ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আমিন সায়ানি : প্রধানমন্ত্রী
Image

ভারতীয় সম্প্রচারে বিপ্লব ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আমিন সায়ানি : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): বিশিষ্ট বেতার উপস্থাপক আমিন সায়ানির প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকবার্তায় প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, কাজের মাধ্যমে ভারতীয় সম্প্রচারে বিপ্লব ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আমিন সায়ানি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ। তাঁর পরিবার, অনুরাগী ও সমস্ত রেডিও প্রেমীদের প্রতি সমবেদনা।

মঙ্গলবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয়েছে আমিন সায়ানির। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘ দিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন শিল্পী। ১৯৩২ সালের ২১ ডিসেম্বর মুম্বইয়ে জন্মগ্রহণ করেন আমিন। বেতার জগতে তাঁর সফর শুরু হয় মূলত হিন্দি উপস্থাপক হিসেবে। কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে তিনি হিন্দি উপস্থাপনার উপর বেশি জোর দেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী মোদী আরও জানান, বায়ু তরঙ্গে আমিন সায়ানিজি-র সোনালী কণ্ঠের এক আকর্ষণ এবং উষ্ণতা ছিল, যা তাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের কাছে প্রিয় করে তুলেছিল।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top