News Flash

Image

ভয়াবহ দুর্ঘটনায় নিহত এক, আশংকাজনক তিন

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি: দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে একজনের। ওই ঘটনায় গুরুতর আহত আরও তিনজন। উদয়পুর বাগমা করইয়ামুড়া এলাকার স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছে। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে।

জানা গিয়েছে, আজ উদয়পুর বাগমা করইয়ামুড়া এলাকায় দুইটি ছোট প্রাইভেট গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে ঘটনাস্হলেই মৃত্যু হয়েছে এক জনের। গুরুতর আহত হয়েছে আরও তিনজন। মৃতার নাম দেবাদ্রিতা চৌধুরী। আহতরা হলেন আদিত্য সাহা, লক্ষ্ণী সাহা এবং গাড়ি চালক সমীর রায়। তাদের সকলের বাড়ি আগরতলা।

আরও জানা গিয়েছে, উদয়পুর মাতাবাড়ি পুজো দিয়ে ফেরার পথে ওই দুর্ঘটনার কবলে পড়েছে গাড়িটি। অপরদিকে আগরতলা দিক থেকে আসা গাড়ির যাত্রীরা আহত হয়েছেন। দমকলকর্মীরা তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top