News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভাড়া বাড়িতে মহিলার মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী পুলিশের জালে
Image

ভাড়া বাড়িতে মহিলার মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী পুলিশের জালে

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি: আগরতলা গ্র্যান্ডিয়োস ক্লাব এলাকায় ভাড়া বাড়িতে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছিল। ওই ঘটনার পর থেকে পলাতক ছিল তাঁর স্বামী। গতকাল গভীর রাতে অভিযুক্তকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি এক ভাড়াবাড়ি থেকে মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। রাজধানীর গ্র‍্যান্ডিউস ক্লাব সংলগ্ন এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছাড়িয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ এবং ফরেনসিক টিম। ওই মহিলাকে খুন করা হয়েছে, বলে অভিযোগ মৃতার পরিবারের সদ্যসদের। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতলে পাঠিয়েছে।

মৃতার জনৈক পরিবারের সদ্যস জানিয়েছিলেন, গত তিন মাস ধরে গ্র‍্যান্ডিউস ক্লাব সংলগ্ন এলাকায় এক বাড়িতে ভাড়া থাকতেন শিপ্রা বিশ্বাস(৪০) ও তাঁর স্বামী মাধব শীল। গত কিছুদিন ধরে শিপ্রা বিশ্বাসের উপর শারীরিক নির্যাতন করত তাঁর স্বামী। আজ সকালে বাড়ির মালিক তাঁকে ডাক দিলেও সাড়া পাননি। পরবর্তী সময়ে ঘরে ঢুকে বিছানায় শিপ্রা বিশ্বাসের দেহ দেখতে পেয়েছেন। সাথে সাথে থানায় খবর পাঠিয়েছিল।

তাঁদের অভিযোগ, শিপ্রা বিশ্বাসকে খুন করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে স্বামী।ওই বাড়িতে তাঁরা একসাথেই থাকতেন। দিনরাত স্বামী মাধব শীল তাঁর ওপর নির্যাতন করতেন। গতকাল গভীর রাতে পালাটানা বাড়ি থেকে মাধব শীলকে পুলিশ আটক করেছে।

Releated Posts

রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে ভারতের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে নিউইয়র্ক সফরে যাচ্ছেন পশ্চিম ত্রিপুরার…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কাউন্সিলের ভোটে গুলিচালনা, রণক্ষেত্র গোমতীজেলা; জখম পুলিশ সুপার

উদয়পুর, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিরোধী দল যখনই নির্বাচনে হারে, ইভিএম বা নির্বাচন কমিশনকে দোষারোপ করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: বিরোধী রাজনৈতিক দলগুলি যেখানেই নির্বাচনে হেরে যায় বা জনগণের সমর্থন পায় না, সেখানেই তারা ইভিএম…

ByByReshmi Debnath Sep 28, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলি চালানোর অভিযোগ, আহত ৩

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার উদয়পুর মহকুমার মহারানি পুলিশ ফাঁড়ির অন্তর্গত ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top