নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ রাজধানী আগরতলা শহর এলাকায় মদ ও জুয়া বিরোধী অভিযান জোরদার করার উদ্যোগ নিয়েছে পুলিশ৷ রবিবার বটতলায় পৃথক অভিযান চালিয়ে দুই জুয়ারিকে আটক করা হয়েছে৷ প্রচুর দেশী ও বিলেতি মদ উদ্ধার করা হয়েছে৷ সংসৃকতির পীঠস্থান রাজধানী আগরতলা শহর মদ জুয়া ও অসামাজিক কার্যকলাপের ত্রিবেণী সংগমে বিপজ্জনক পরিণতির দিকে ধাবিত হচ্ছে৷ এর দায় প্রশাসন কোনভাবেই অস্বীকার করতে পারবে না৷ উদ্ভুত পরিস্থিতিতে পুলিশ মদ ও জুয়া বিরোধী অভিযান সংগঠিত করার উদ্যোগ গ্রহণ করেছে৷ এরই অঙ্গ হিসেবে রবিবার বটতলায় অভিযান চালিয়ে দুই জুয়ারিকে আটক করা হয়েছে৷ প্রচুর পরিমাণ দেশী ও বিলেতি মদ উদ্ধার করা হয়েছে৷ এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এসডিপিও অশোক কুমার সিনহা ও পুশ্চিম থানার ওসি নারায়ণ দাস৷ আটক দুই জুয়ারিকে আদালতে সোর্পদ করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷
বটতলায় দুই জুয়ারী ও বিস্তব পরিমাণ বিলেতী মদ উদ্ধার
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















