News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার ৯ লক্ষ ৫৬ হাজার টাকা, ধৃত ৩
Image

ফের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার ৯ লক্ষ ৫৬ হাজার টাকা, ধৃত ৩

আগরতলা, ১৭ ফেব্রুয়ারিঃ ফের আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমান নগদ অর্থ। শনিবার পুলিশের রুটিন তল্লাশি চলাকালীন এই টাকাগুলি ট্রেন থেকে উদ্ধার করেছে পুলিশ, সঙ্গে আটক করা হয়েছে তিনজনকে।

ঘটনার বিবরণে জানা গেছে, প্রতিদিনকার মোট আগরতলা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে ট্রেনে রুটিন তল্লাশি চালায় রেল পুলিশ। তখনই সন্দেহজনক তিনজনকে আটক করে পুলিশ। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৯ লক্ষ ৫৬ হাজার টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা প্রত্যেকে মহারাষ্ট্রের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ধৃত তিনজন সুধীর বারাসু বাঘমারে, করিশ্মা বাগমারে ও শিবাশিনি বলে পরিচয় মিলেছে।

গত তিনদিন আগে তারা মহারাষ্ট্র থেকে আগরতলা আসে। আজ আগরতলা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তারা শিয়ালদহ এর উদ্দেশ্যে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে ইনকাম ট্যাক্স বিভাগের হাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক।

উল্লেখ্য গত কয়েকদিন আগে শিয়ালদহ থেকে আগরতলা আগত কাঞ্চনজঙ্ঘা ট্রেন থেকে মালিকহীনভাবে প্রচুর অর্থরাশি উদ্ধার হয়েছে। এই দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা তার তদন্ত করছে পুলিশ। 

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top